আচমকা চলন্ত বাসে আগুন, বেঁচে গেল যাত্রীরা

বরিশাল প্রতিনিধি
ঢাকা-বরিশাল মহাসড়কে বৃহস্পতিবার সকালে গ্রিন লাইন পরিবহনের একটি বাসে আগুন লাগে। ছবি: ফোকাস বাংলা

ঢাকা-বরিশাল মহাসড়কে গ্রিন লাইন পরিবহনের একটি এসি বাসে হঠাৎ আগুন লেগেছে। টের পেয়ে চালক গাড়ি থামিয়ে যাত্রীদের নামিয়ে দিয়েছেন। এতে যাত্রী বা বাসের স্টাফদের কেউ হতাহত হননি।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের দক্ষিণ বামরাইল বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে।

বাসের যাত্রীরা জানান, বাসটি ঠিকমতোই চলছি। আচমকাই এতে আগুন ধরে যায়। চালক টের পেয়ে দ্রুত বাসটি মহাসড়কের পাশে থামিয়ে যাত্রীদের নামিয়ে দেয়। ফলে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মকর্তা বিপুল হোসেন জানান, চালক, সহকারী, সুপারভাইজার ও ২৩ জন যাত্রী নিয়ে বাসটি সকালে ঢাকা থেকে বরিশালের পথে রওয়ানা দেয়। পথে তিন যাত্রী নেমে যান। পরে দক্ষিণ বামরাইল এলাকায় পৌঁছালে বাসটিতে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ার আগেই সবাই বাস থেকে নেমে যেতে সক্ষম হন। ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত বাসটির ইঞ্জিন থেকে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের ইঞ্জিন, পেছনের চাকা ও সবগুলো সিট পুড়ে গেছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির আভাস, বন্দরে সতর্কসংকেত বহাল

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।

১৯ ঘণ্টা আগে

এআই নজরদারিসহ নতুন অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।

২০ ঘণ্টা আগে

২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজের নিবন্ধন

২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।

২০ ঘণ্টা আগে

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।

১ দিন আগে
Advertisement