আ. লীগ কার্যালয় এখন ‘ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় হিসেবে পরিচিত ১০ তলা ভবনে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ নামে ব্যানার টাঙানো হয়েছে। প্রায় এক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা ভবনটি বুধবার (২৪ জুলাই) থেকে পরিষ্কার করার কাজ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ থেকে ১২ জন ব্যক্তি ভবনটি পরিষ্কার করছেন। জমে থাকা ইটের খোয়া, আবর্জনা ও মলমূত্রের স্তূপ সরিয়ে ভবনটি বাসযোগ্য করা হচ্ছে। ভবন পরিষ্কারের সঙ্গে যুক্ত কর্মীদের ভাষ্য, ভবিষ্যতে এটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের হাতে তুলে দেওয়া হবে।

ভবনের সামনের ব্যানারে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ নাম দেখা গেলেও, এই প্রতিষ্ঠান কারা তৈরি করেছে, তাদের পরিচয় কিংবা উদ্দেশ্য সম্পর্কে সুনির্দিষ্ট কিছু জানাননি সংশ্লিষ্টরা। তবে তারা জানান, ভবনটি পরিষ্কার–পরিচ্ছন্ন হওয়ার পর এখানে গত বছরের আন্দোলনে আহত ও শহীদ পরিবারের জন্য অফিস খোলা হবে। ভবনের কোন তলায় কী হবে, তা ছাত্র–জনতা সিদ্ধান্ত নেবে বলেও তাঁরা জানান।

আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয় ভবনটি ২০১৮ সালের ২৩ জুন উদ্বোধন করেছিলেন দলের সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ৮ কাঠা জমিতে নির্মিত হয় ভবনটি। ১৯৮১ সাল থেকে এই ভবনের পুরনো কাঠামোতে দলীয় কার্যালয় পরিচালিত হচ্ছিল। ২০১৬ সালে পুরনো ভবনটি ভেঙে নতুন ১০ তলা ভবন নির্মাণ করা হয়। আশির দশকে ভবনটির জমি সরকার থেকে ৯৯ বছরের ইজারায় নেওয়া হয়।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের দিন বিকেলেই ভবনটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়। এরপর আগস্টজুড়ে চলে লুটপাট। ভবনের আসবাবপত্র, ধাতব জিনিস খুলে নিয়ে যাওয়া হয়। এরপর ভবনটি কার্যত নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে।

সড়কের পাশে এই পরিত্যক্ত ভবনটি রিকশাচালক, শ্রমিক এবং ভাসমান মানুষের শৌচাগার ও আশ্রয়স্থলে পরিণত হয়। দীর্ঘদিন ব্যবহৃত না হওয়ায় ভবনের চারপাশে জমে থাকে আবর্জনা ও মলমূত্রের স্তূপ। এর ফলে এলাকার বাসিন্দাদের দুর্ভোগ চরমে ওঠে।

গত মে মাসে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি করে। এর মধ্যে এই ভবনে নতুন ব্যানার টাঙানো ও সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। ভবিষ্যতে এটি একটি গবেষণা ইনস্টিটিউট ও আন্দোলনের শহীদদের স্মারক অফিস হিসেবে ব্যবহৃত হতে পারে বলে সংশ্লিষ্টরা ইঙ্গিত দিয়েছেন।

তবে ভবনটি দখল বা মালিকানা প্রশ্নে আইনি বা প্রশাসনিক কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নতুন পে-স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক বুধবার

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (১৫ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জাতীয় বেতন কমিশন-২০২৫ সুপারিশ প্রণয়নে সচিব কমিটি ষষ্ঠ সভায় বসবে। এ সভায় আগের পাঁচ বৈঠকের নানা সুপারিশ সমন্বয় করে চূড়ান্ত একটি সুপারিশ প্রণয়ন করা হতে পারে।

১ ঘণ্টা আগে

পদার্থবিজ্ঞান প্রশ্নে ভুল— মন্ত্রী বললেন প্রশ্ন করেছেন বিগত সরকারের মডারেটর

প্রশ্নে ভুলের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র চার মাস হয়েছে। এর আগেই প্রশ্নপত্র তৈরি ও মডারেশনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। প্রশ্ন মডারেশনের কাজ সাধারণত দুই বছর আগে থেকে শুরু করতে হয়। ফলে নতুন করে প্রশ্ন প্রস্তুতের সুযোগ ছিল না। আগের সরকারের সময় দায়িত্বে থাকা মডারেটররাই প

৩ ঘণ্টা আগে

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: ৪ শিক্ষককে শোকজ

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা-২০২৬-এর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নপত্রে গুরুতর ত্রুটি ও অসঙ্গতির ঘটনায় প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বে থাকা চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট।

৪ ঘণ্টা আগে

তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে: মন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘পরিবর্তিত তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে জেলা তথ্য কর্মকর্তাদের প্রচলিত কার্যক্রমকে আধুনিক কমিউনিকেশন ব্যবস্থার আওতায় আনতে হবে। মাঠপর্যায়ে সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম, বিশেষ করে দুর্যোগকালীন তথ্য দ্রুত, নির্ভুল ও বিশ্বাসযোগ্যভাবে জনগণের ক

৪ ঘণ্টা আগে