কাবুলে পাকিস্তানের বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৪

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১৫: ৫০
আফগানিস্তান-পাকিস্তান সংঘাতের মধ্যে আফগানিস্তানের কান্দাহারে বিমান হামলার পর ক্ষতিগ্রস্ত একটি দেয়ালের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক আফগান নাগরিক, ২৮ ফেব্রুয়ারি ২০২৬। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলসহ সীমান্তবর্তী বিভিন্ন প্রদেশে পাকিস্তান রাতভর ভয়াবহ বিমান হামলা চালিয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) আফগান কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, এই হামলায় নারী ও শিশুসহ অন্তত ৪ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন।

পাকিস্তান দাবি করেছে, তারা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) জঙ্গিগোষ্ঠীকে লক্ষ্য করে এই অভিযান চালিয়েছে।

তবে আফগান তালেবান সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বেসামরিক নাগরিক ও স্থাপনায় ক্ষয়ক্ষতির অভিযোগ তুলেছে, যা দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে যুদ্ধংদেহী পরিস্থিতির সৃষ্টি করেছে।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানে জঙ্গি হামলা বাড়তে থাকায় ইসলামাবাদ গত মাস থেকেই আফগানিস্তানের ভেতরে বিভিন্ন স্থানে বিমান হামলা জোরদার করেছে বলে দাবি করছে পাকিস্তান। তবে আফগানিস্তানের তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের ভূখণ্ড থেকে কোনো জঙ্গি তৎপরতা পরিচালিত হয় না।

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, কাবুল ছাড়াও দক্ষিণাঞ্চলের কান্দাহার এবং পাকিস্তান সীমান্তবর্তী পাকতিয়া ও পাকতিকা প্রদেশেও পাকিস্তানের হামলা হয়েছে।

কান্দাহারে বিমানবন্দরের কাছে বেসরকারি বিমান সংস্থা ‘কাম এয়ার’-এর একটি জ্বালানি ডিপোতে হামলার খবর পাওয়া গেছে। এই ডিপো থেকে বেসামরিক বিমান এবং জাতিসংঘের উড়োজাহাজে জ্বালানি সরবরাহ করা হয়। তবে পাকিস্তান দাবি করেছে, এ অভিযানে কোনো বেসামরিক মানুষ নিহত হয়নি। দুই পক্ষের দেওয়া হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নাগরিক সেবা সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক-ডিএসসিসির চুক্তি

নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক পিএলসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মধ্যে নাগরিক সেবা বিষয়ক একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ সমঝোতা স্মারক সই হয়।

৫ ঘণ্টা আগে

ঢাকার বনানীতে দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। আজ বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখন দেশের বিভিন্ন প্রান্তের আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে পারবেন।

৫ ঘণ্টা আগে

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের কথা জানালেন প্রধানমন্ত্রী

দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি ও বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও সংসদকে জান

৬ ঘণ্টা আগে

দাম কমেছে এলপিজির, বেড়েছে সয়াবিনের

এলপিজির দামে কিছুটা স্বস্তি মিললেও সয়াবিন তেলের দামে বাড়ল চাপ। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে বোতলে ভরা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে।

৭ ঘণ্টা আগে
Advertisement