দক্ষিণ এশিয়ায় পরিবেশগত সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশমন্ত্রীর

বাসস

দক্ষিণ এশিয়া পরিবেশ সহযোগিতা সংগঠন (সাকেপ) এর বিদায়ী চেয়ারম্যান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী দক্ষিণ এশিয়ায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে আঞ্চলিক সহযোগিতা, সমন্বয় ও সংযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পরিবেশ দূষণের আন্তঃসীমান্ত সমস্যা সমাধানের জন্য সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

পরিবেশমন্ত্রী বুধবার ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়া পরিবেশ সহযোগিতা সংগঠন (সাকেপ) এর ১৬তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে বিদায়ী চেয়ারম্যান হিসেবে বক্তব্যে এ কথা বলেন।

দক্ষিণ এশিয়ায় পরিবেশ দূষণ, জীববৈচিত্র ক্ষতি এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করা সমন্বিত প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে মন্ত্রী বলেন, সাকেপের চলমান প্রকল্পগুলির মধ্যে রয়েছে ১২টি আঞ্চলিক অনুদান প্রকল্প এবং ১৮টি উদ্ভাবন অনুদান প্রকল্পের মাধ্যমে প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াই করা যা বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে পরিচালিত হয়। এই উদ্যোগগুলো বেসরকারী খাত, উদ্যোক্তা, একাডেমিয়া এবং মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করে। সাকেপ জনসাধারণের খাতগুলোকেও জাতীয় নীতি, কৌশল এবং সক্ষমতা বৃদ্ধির জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করে।

মন্ত্রী উল্লেখ করেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান মাত্র শূন্য দশমিক ৪৮ শতাংশ হওয়া সত্ত্বেও, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। তিনি হিন্দুকুশ হিমালয়ের হিমবাহ গলে যাওয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জীবজন্তুর অস্তিত্বের হুমকির কথা তুলে ধরেন। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিকে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে তিনি গ্রিনহাউস গ্যাস নির্গমনের লক্ষ্যমাত্রা নির্ধারণের আহ্বান জানান।

পরিবেশমন্ত্রী বর্তমান সরকারের নেতৃত্বে গত ১৫ বছরে পরিবেশ দূষণের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের উল্লেখযোগ্য সাফল্যের কথা উল্লেখ করেন। তিনি বাংলাদেশের জলবায়ু ট্রাস্ট ফান্ডের প্রতিষ্ঠা এবং সাম্প্রতিককালে বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব গঠনের কথা উল্লেখ করেন, যা জাতির সক্রিয় পদক্ষেপের উদাহরণ।

বিদায়ী চেয়ারম্যান হিসেবে পরিবেশ মন্ত্রী ভুটানের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী জেম তাশেরিংকে চেয়ারম্যানশিপ হস্তান্তর করেন। তাকে অভিনন্দন জানিয়ে পরিবেশমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, তার নেতৃত্বে সাকেপ পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় পারস্পরিক প্রচেষ্টা এবং কৌশলগুলো উল্লেখযোগ্যভাবে উন্নত করবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশে মার্কিন কোম্পানিগুলোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

৪ ঘণ্টা আগে

লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশে চলমান গ্যাস-সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায়

৫ ঘণ্টা আগে

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

২০২৪ সালের জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানের ইতিহাস, নিদর্শন ও দলিলাদি সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের জন্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা ও পরিচালনার উদ্দেশ্যে ২০২৬ সালের ১০ এপ্রিল আইনটি প্রণীত হয়।

১০ ঘণ্টা আগে

দেশের ৫ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর

১১ ঘণ্টা আগে