প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশ স্বাভাবিক গণতান্ত্রিক ধারা থেকে অনেকটাই সরে গিয়েছিল—সেই অবস্থান থেকে দেশকে যথাযথ লাইনে ফিরিয়ে আনাই অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য ছিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় ভোলা সরকারি স্কুল মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোটের প্রচারণার অংশ হিসেবে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন শেষে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব ছেড়ে দেবে। আগামী ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, এমন নির্বাচন চাওয়া হচ্ছে যেখানে মানুষ তার ইচ্ছামতো ভোট দিতে পারবে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের পক্ষে নয়। এ সময় তিনি জনগণের দুটি গুরুত্বপূর্ণ দায়িত্বের কথা উল্লেখ করেন—একটি হলো কী পরিবর্তন তারা চান বা চান না সে বিষয়ে মতামত দেওয়া, আরেকটি হলো জনপ্রতিনিধি নির্বাচন করা, যেন ভবিষ্যতে কেউ এসে জনগণের অধিকার থেকে বঞ্চিত করতে না পারে।
‘সুপার ক্যারাভান’ ভোটের গাড়িকে একটি প্রতীকী উদ্যোগ উল্লেখ করে মো. তৌহিদ হোসেন বলেন, এই গাড়ি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে, ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষ।
আয়োজকরা জানান, এ ধরনের মোট ১০টি ভোটের গাড়ি পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় ঘুরে প্রচারণা কার্যক্রম পরিচালনা করবে।

এক ট্রাফিক কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উলটোপথে চলার অভিযোগে মামলা হয়েছে। এটা নজিরবিহীন। অতীতেও মন্ত্রীর গাড়ি গন্তব্যে দ্রুত যাওয়ার জন্য অথবা যানজট এড়াতে উলটোপথে যাওয়ার ঘটনা গণমাধ্যমে এলেও মামলার ঘটনা এটিই প্রথম।’
৫ ঘণ্টা আগে
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব। একইসঙ্গে শান্তি বিনির্মাণে নারী নেতৃত্ব এগিয়ে নিতে বৈশ্বিক প্রচেষ্টা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে
বিদ্যুতের দাম গড়ে প্রায় ২০ শতাংশ বাড়লেও সাম্প্রতিক মাসগুলোতে অনেক গ্রাহকের বিল দ্বিগুণের বেশি হয়েছে বলে জানান তিনি। বলেন, ‘অথচ লোডশেডিংয়ের কারণে তারা আগের তুলনায় কম বিদ্যুৎ ব্যবহার করছেন। এটা তো লুটপাট। আগে এই অনিয়ম ও চুরি বন্ধ করা দরকার।’
৬ ঘণ্টা আগে
বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইজতেমার সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে তাবলিগ জামাতের উভয় পক্ষের সঙ্গেই আলোচনা হয়েছে। সাদপন্থী মুরুব্বিদের সঙ্গে আজকের বৈঠকটি অনুষ্ঠিত হয়, এর আগে জুবায়েরপন্থী শীর্ষ দায়িত্বশীলদের সঙ্গেও বিস্তারিত কথা বলেছে সরকার।
৭ ঘণ্টা আগে