তারেক-জাইমার ভোটার হওয়া নিয়ে সিদ্ধান্ত রোববার: ইসি সচিব

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৬: ০৮
ভোটার হতে শনিবার নির্বাচন ভবনে গিয়ে ফরম পূরণ করে বায়োমেট্রিক তথ্য দেন তারেক রহমান। ছবি: বিএনপির ফেসবুক পেজ

ভোটার তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল রবিবার বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান শনিবার ভোটার নিবন্ধন ফরম জমা দিয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেছেন। ভোটার তালিকা আইন, ২০০৯-এর ১৫ ধারা অনুযায়ী কমিশনের যে কোনো প্রাপ্তবয়স্ক ও ভোটার হওয়ার যোগ্য ব্যক্তিকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার এখতিয়ার রয়েছে। সে অনুযায়ী তাদের ঢাকা ১৯ নম্বর ওয়ার্ডের (১৭ নম্বর সংসদীয় আসন) ভোটার তালিকায় নিবন্ধনের জন্য আবেদন করা হয়েছে।

তিনি জানান, আজ তারা ছবি তুলেছেন, বায়োমেট্রিক তথ্য দিয়েছেন এবং আঙুলের ছাপ, স্বাক্ষর ও ফেস আইডি সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব তথ্য যাচাই-বাছাই শেষে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। বিষয়টি আগামীকাল কমিশনের সভায় উপস্থাপন করা হবে।

ইসি সচিব আরও বলেন, নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হলেও যাচাই ও ম্যাচিং প্রক্রিয়া শেষ করতে কিছুটা সময় লাগবে। তবে আশা করা হচ্ছে, প্রাথমিক যাচাই আজকের মধ্যেই শেষ করা সম্ভব হবে।

সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হওয়ায় এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত আসবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশনের অনুমোদন আনুষ্ঠানিক সভার মাধ্যমে অথবা নথির মাধ্যমেও হতে পারে। কমিশনের কাছে বিষয়টি উপস্থাপন করা হয়েছে, এখন সিদ্ধান্ত কমিশনের এখতিয়ার।

এর আগে শনিবার দুপুর ১২টা ২৬ মিনিটে নির্বাচন কমিশন প্রশিক্ষণ ভবনে উপস্থিত হন ডা. জোবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান। তারা সেখানে কিছুক্ষণ অবস্থান করে ভোটার নিবন্ধন কার্যক্রম শেষ করেন। পরে দুপুর ১টায় সেখানে যান তারেক রহমান। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে তিনি দুপুর ১টা ১৮ মিনিটে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন ত্যাগ করেন।

তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই নির্বাচন কমিশন ভবন, নির্বাচন প্রশিক্ষণ ভবন ও আশপাশের এলাকায় সেনাবাহিনী, র‍্যাব ও আনসার সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি নির্বাচন কমিশন ভবনের বাইরে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

উলটো পথে মন্ত্রীর গাড়ি, পুলিশের মামলা

এক ট্রাফিক কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উলটোপথে চলার অভিযোগে মামলা হয়েছে। এটা নজিরবিহীন। অতীতেও মন্ত্রীর গাড়ি গন্তব্যে দ্রুত যাওয়ার জন্য অথবা যানজট এড়াতে উলটোপথে যাওয়ার ঘটনা গণমাধ্যমে এলেও মামলার ঘটনা এটিই প্রথম।’

৫ ঘণ্টা আগে

ন্যায়বিচার-সমতা-মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি: আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব। একইসঙ্গে শান্তি বিনির্মাণে নারী নেতৃত্ব এগিয়ে নিতে বৈশ্বিক প্রচেষ্টা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।

৫ ঘণ্টা আগে

গ্যাস-বিদ্যুতের সংকট কাটাতে সময় লাগতে পারে, চুরি-লুটপাট বন্ধে নয়: ক্যাব

বিদ্যুতের দাম গড়ে প্রায় ২০ শতাংশ বাড়লেও সাম্প্রতিক মাসগুলোতে অনেক গ্রাহকের বিল দ্বিগুণের বেশি হয়েছে বলে জানান তিনি। বলেন, ‘অথচ লোডশেডিংয়ের কারণে তারা আগের তুলনায় কম বিদ্যুৎ ব্যবহার করছেন। এটা তো লুটপাট। আগে এই অনিয়ম ও চুরি বন্ধ করা দরকার।’

৬ ঘণ্টা আগে

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮–১০ ও দ্বিতীয় পর্ব ১৫–১৭ জানুয়ারি

বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইজতেমার সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে তাবলিগ জামাতের উভয় পক্ষের সঙ্গেই আলোচনা হয়েছে। সাদপন্থী মুরুব্বিদের সঙ্গে আজকের বৈঠকটি অনুষ্ঠিত হয়, এর আগে জুবায়েরপন্থী শীর্ষ দায়িত্বশীলদের সঙ্গেও বিস্তারিত কথা বলেছে সরকার।

৭ ঘণ্টা আগে
Advertisement