স্মার্ট পদ্ধতিতে পরিবেশগত ছাড়পত্র দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে: মন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, পরিবেশগত ছাড়পত্র প্রদানের বিদ্যমান পদ্ধতির বিভিন্ন সীমাবদ্ধতা হ্রাস করে উদ্যোক্তাদের ভোগান্তি দূর করার লক্ষ্যে সম্পূর্ণ নতুন সফটওয়্যারের মাধ্যমে ছাড়পত্র প্রদান প্রক্রিয়ার স্মার্ট ট্রান্সফরমেশনের উদ্যোগ নেয়া হয়েছে। এর ফলে ছাড়পত্রের আবেদন প্রক্রিয়া সহজ হবে, সেবাগ্রহীতাদের সময়, খরচ ও অফিসে আসা হ্রাস পাবে। উদ্যোক্তা কর্তৃক ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে আবেদন করতে পারবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে যে সকল শর্তে ছাড়পত্র দেয়া হবে তা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (১৩ জুন) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে Quick-Win বিষয়ক পরিবেশগত ছাড়পত্র প্রদানে স্মার্ট ট্রান্সফরমেশন কর্মশালায় সভাপতির বক্তৃতায় পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, পরিবেশগত ছাড়পত্র প্রদান প্রক্রিয়ার স্মার্ট ট্রান্সফরমেশনে আধুনিক প্রযুক্তির সফটওয়্যার ব্যবহার করা হবে। সম্পূর্ণ অনলাইনে আবেদনপত্র দাখিল, অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র আপলোড ও ছাড়পত্র প্রাপ্তির সুবিধা থাকবে। ছাড়পত্র প্রক্রিয়া মনিটরিং সহজ হবে। উদ্যোক্তা কর্তৃক অনলাইনে আবেদনের অগ্রগতি ট্র্যাকিং সুবিধা এবং অনলাইনে প্রক্রিয়াকরণ ফি, ছাড়পত্র/নবায়ন ফি, ভ্যাট চালান প্রদানের সুবিধা থাকবে। জাল/অবাঞ্ছিত কাগজপত্র সনাক্তকরণ করা যাবে। ছাড়পত্রের আবেদনের তথ্য এবং ছাড়পত্র সঠিকতা যাচাই করা যাবে।

সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মোশাররফ হোসেন, অতিরিক্ত সচিব (পদূনি) তপন কুমার বিশ্বাস, অতিরিক্ত সচিব (পরিবেশ) ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ সহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চীনে বাংলাদেশের মর্যাদা ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরছেন প্রধানমন্ত্রী: মাহ্‌দী আমিন

চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের মর্যাদা, বিনিয়োগ সম্ভাবনা এবং জলবায়ু কর্মপরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ

৬ ঘণ্টা আগে

বাংলা গানে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে নির্মিত। ভিডিওতে দুই দেশের সরকারপ্রধানের বৈঠক, আনুষ্ঠানিক অভ্যর্থনা এবং সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়েছে।

৭ ঘণ্টা আগে

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ‘ইলেকট্রিক শক’ দেওয়ার দাবি বিএনপি এমপির

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

৭ ঘণ্টা আগে

নবাবগঞ্জে ‘ছানি-মুক্ত কৈলাইল কর্মসূচি’র উদ্বোধন

আন্তর্জাতিক চক্ষুরোগসেবা প্রদানকারী সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল এবং অস্ট্রেলিয়াভিত্তিক ‘সোস্যাল হেল্প এন্ডেভার ফর বাংলাদেশ (সেবা)’-এর সহযোগী সংগঠন ‘অল্টারনেটিভ অ্যাপ্রোচ’-এর ব্যবস্থাপনায় পরিচালিত সেবা স্বাস্থ্যকেন্দ্রের যৌথ উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

৭ ঘণ্টা আগে