ডেস্ক, রাজনীতি ডটকম

নানা আয়োজনে ব্র্যাকের পক্ষ থেকে পালন করা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। এসব কর্সূচির মধ্যে সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান, চিত্রাংকন কর্মশালা, বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ, তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টি, আলোচনা সভা। দিবসটিকে কেন্দ্র করে গতকাল বুধবার কক্সবাজারসমুদ্র সৈকত এবং সাভারে এসব কর্মসূচি পালন করা হয়। সৈকতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন প্রায় ৩০০ স্বেচ্ছাসেবক।
এ ছাড়া ঢাকার সাভারে তরুণদের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তোলার কার্যক্রমে প্রায় ৩০০ শিক্ষার্থী অংশ নিয়েছেন। প্লাস্টিক বর্জ্য দূষণের হাত থেকে পরিবেশকে রক্ষা করে একটি পরিচ্ছন্ন, নিরাপদ পরিবেশ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ ব্র্যাক; সেই দায়বদ্ধতা থেকে এসব কর্মসূচি পালন করা হয়।
সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান
বুধবার বিকেল ৩টা থেকে শুরু হয় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান। ব্র্যাকের নগর উন্নয়ন কর্মসূচির (ইউডিপি) উদ্যোগে আয়োজিত এই পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ২৫০ জন স্বেচ্ছাসেবক নিবন্ধন করেন। এ ছাড়া বুধবার সরাসরি নিবন্ধনের মাধ্যমেও অনেকে এতে অংশ নেন।

প্লাস্টিক দূষণের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সন্ধ্যায় ছিল নাট্যদল ‘অনুস্বর’-এর পরিবেশনা। পরিচ্ছন্নতা অভিযানটি সুগন্ধা সৈকতে শুরু হয়। অংশগ্রহণকারীরা দুটি দলে ভাগ হয়ে কলাতলী ও লাবণীসৈকত অভিমুখে যাত্রা করে সংগ্রহ করেন প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য। সৈকত পরিচ্ছন্নতা কর্মসূচিটি বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘প্লাস্টিক ফ্রি রিভারস অ্যান্ড সিজ ফর সাউথ এশিয়া (PLEASE-প্লিজ)’ প্রকল্পের অংশ।
কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম তারিকুল ইসলাম আশা প্রকাশ করে বলেন, ‘PLEASE-প্লিজ প্রকল্পের অধীনে ব্র্যাক অত্যন্ত কার্যকরভাবে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং এর পুনর্ব্যবহার নিশ্চিত করবে। চলতি বছরের শেষ নাগাদ এই প্রকল্পের সম্ভাব্য ইতিবাচক ফল মিলবে।’
ব্র্যাক ইউডিপির কর্মসূচিপ্রধান ইমামুল আজম শাহী বলেন, ‘প্লাস্টিক দূষণের কারণে ক্ষতিগ্রস্ত খাতগুলোর মধ্যে পর্যটন ও সামুদ্র থেকে মাছ ধরার কার্যক্রম অন্যতম। এ ছাড়া যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় দিন দিন এই সমস্যা আরো প্রকট হচ্ছে। আমাদের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং এ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে কাজ করতে হবে।’
কক্সবাজারে প্রতিদিন প্রায় ১২৪ থেকে ২০০ টন বর্জ্য উৎপাদিত হয়। যার উল্লেখযোগ্য অংশই প্লাস্টিক বর্জ্য। PLEASE-প্লিজ প্রকল্পের তথ্য অনুযায়ী, কক্সবাজারের গৃহস্থালি বর্জ্যের মধ্যে প্রায় সাড়ে ১২ শতাংশই প্লাস্টিক বর্জ্য। এসব বর্জ্যের দূষণ উপকূলীয় এলাকা এবং তার ওপর নির্ভরশীল সমুদ্রনির্ভর মানুষের জীবন-জীবিকাকে হুমকির মুখে ফেলছে।

চিত্রাংকন কর্মশালা, বৃক্ষরোপণ, আলোচনা
সাভারে ছয়টি স্কুল এবং একটি কলেজের প্রায় ৩০০ শিক্ষার্থী দিনব্যাপী নানা কার্যক্রমে অংশগ্রহণ করেন। সাভার সরকারি কলেজে অনুষ্ঠিত এই আয়োজনে ছিল চিত্রাংকন কর্মশালা, আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ। প্লাস্টিক দূষণ কমিয়ে পরিবেশ রক্ষায় তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে এই কর্মসূচি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ সাসটেইনেবিলিটি অ্যালায়েন্স (বিএসএ) এবং ব্র্যাক।
রেজিস্ট্রেশন ফি হিসাবে প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে চিত্রাংকন কর্মশালায় অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। অংশগ্রহণকারীদের গল্প-কথা আর ছবির মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা, প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীরা পরিবেশ বিষয়ে ছবি আঁকেন।
কর্মশালাটি পরিচালনা করেন শিল্পী জাফর ইকবাল। দ্বিতীয় পর্বে ছিল আলোচনা অনুষ্ঠান। এতে সভাপতির বক্তব্যে সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গনি বলেন, ‘আমাদেনর সবারই বেশি করে গাছ লাগাতে হবে। কারণ, প্রতিটি গাছই আমাদের জন্য সুস্থ পরিবেশ ও স্বাস্থ্যকর ভবিষ্যত গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে।’
ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচি, নগর উন্নয়ন কর্মসূচি ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির পরিচালক ড. লিয়াকত আলী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামীর নেতৃত্বের মেধা ও মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশ সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা গড়ে তুলে আমরা তাদের নিজেদের জীবনে ইতিবাচক ভূমিকা রাখতে উৎসাহিত করছি।’
আলোচনা সভা শেষে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং সামাজিক পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের মর্যাদা, বিনিয়োগ সম্ভাবনা এবং জলবায়ু কর্মপরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ
৬ ঘণ্টা আগে
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে নির্মিত। ভিডিওতে দুই দেশের সরকারপ্রধানের বৈঠক, আনুষ্ঠানিক অভ্যর্থনা এবং সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়েছে।
৬ ঘণ্টা আগে
মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
৭ ঘণ্টা আগে
আন্তর্জাতিক চক্ষুরোগসেবা প্রদানকারী সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল এবং অস্ট্রেলিয়াভিত্তিক ‘সোস্যাল হেল্প এন্ডেভার ফর বাংলাদেশ (সেবা)’-এর সহযোগী সংগঠন ‘অল্টারনেটিভ অ্যাপ্রোচ’-এর ব্যবস্থাপনায় পরিচালিত সেবা স্বাস্থ্যকেন্দ্রের যৌথ উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
৭ ঘণ্টা আগে