আবহাওয়া ও পরিবেশ

ঘূর্ণিঝড়ের নাম রেমাল কেন?

ডেস্ক, রাজনীতি ডটকম
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমেল

বছরের প্রথম ঘূর্ণিঝড় আসছে। বঙ্গোপসাগরে দেখা দিয়েছে গভীর নিম্নচাপ। শেষ পর্যন্ত এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ ঘূর্ণিঝড়ের মর্যাদা পেলে তার নাম হবে 'রেমাল'। নামটি ওমানের দেওয়া। আরবি ‘রেমাল’ অর্থ বালু।বছরের প্রথম ঘূর্ণিঝড় আসছে। বঙ্গোপসাগরে দেখা দিয়েছে গভীর নিম্নচাপ। শেষ পর্যন্ত এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ ঘূর্ণিঝড়ের মর্যাদা পেলে তার নাম হবে 'রেমাল'। নামটি ওমানের দেওয়া। আরবি ‘রেমাল’ অর্থ বালু।

দক্ষিণ ভারত মহাসাগরের জন্য ট্রপিক্যাল সাইক্লোনের নামের তালিকা অনুযায়ী দ্বিতীয় কলাম চলছে। এই তালিকা ১৩টি দেশের নামের প্রস্তাব নিয়ে গঠিত হয়। দ্বিতীয় কলাম শেষ হলে তৃতীয় কলাম শুরু হবে। কলামের প্রথম নাম বাংলাদেশের। বাংলাদেশের দেওয়া সবশেষ নামটি ছিল 'বিপর্যয়। পরের নামটি 'অর্ণব', তৃতীয় কলাম শুরু হলে আসবে।

ঘূর্ণিঝড়ের নামকরণের ইতিকথা

বেশিদিন আগে নয়, শুরুটা হয় ১৯৫৩ সালে। অ্যামেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের সবচেয়ে বড়ো শহর মায়ামির জাতীয় হ্যারিকেন সেন্টার আটলান্টিক অঞ্চলে ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য প্রস্তাব দেয়। পরবর্তীতে জাতিসংঘের একটি ইউনিট ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল অর্গানাইজেশনের বৈঠকে ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য একটি তালিকা তৈরি করা হয়।

ওয়ার্ল্ড মেটিরিওলজিকাল ওয়েদার অর্গানাইজেশন এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ২০০০ সালে এর সদস্য দেশগুলোর পরামর্শ নিয়ে ঘূর্ণিঝড় ঝড়ের জন্য নাম প্রস্তুত করার কাজ শুরু করে— বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, ওমান, পাকিস্তানের মতো আরও ১২টি দেশকে সাথে নিয়ে। শ্রীলঙ্কা, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এই প্যানেলের অংশ। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, যে মহাসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়—তার অববাহিকায় থাকা দেশগুলো নামকরণ করে। পৃথিবীতে মোট ১১টি সংস্থা ঝড়ের নামকরণ করে থাকে।

নামকরণের এই সামগ্রিক বিষয়টা নিয়ন্ত্রণিত হয় বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিওএমও) মাধ্যমে। ২০০৪ সালে ৮টি দেশ ৮টি করে মোট ৮৪টি নাম দেয়। সেখানে প্রথম নামটি ছিল বাংলাদেশের (অনিল)। নামের ক্রম আসে দেশের ক্রম অনুযায়ী। অর্থাৎ দেশের নামের ইংরেজি বর্ণানুক্রমে একটি করে দেশের নাম নির্ধারিত হয় আগত ঘূর্ণিঝড়ের নাম।

২০২০ সালে মোট ১৩টি দেশ ১৩টি করে মোট ১৬৯টি নাম দেয়। ১৩ টি দেশ হলো: বাংলাদেশ, ভারত, মলদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইরান, কাতার, সৌদি আরব, আরব-আমিরাত এবং ইয়েমেন। ডব্লিওএমও-র ভারতীয় উপমহাদেশের এই সদস্য দেশগুলোই নাম দেয়।

ঝড়ের নাম দিতেই হবে কেন?

ঝড়ের নাম দেওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এদের মাঝে অন্যতম, এটা ঝড়ের অঞ্চলে বসবাস করেন যাঁরা তাঁদের সতর্ক করে দিতে সহজ হয়। তাছাড়া ঝড়ের নাম দেওয়া হলে, কোন ঝড়ে কেমন ক্ষতি হয়েছে বা কোনো গবেষণার প্রয়োজনে তথ্য ঘাঁটতে সুবিধে হবে।

বেশিরভাগ নামগুলোই নারীদের নামে কেন?

বিশ শতকের মাঝের দিকে ঘূর্ণিঝড়ের নামকরণে মেয়েদের নাম বেশি ব্যবহৃত হতো। এক্ষেত্রে আবহাওয়াবিদদের যুক্তি ছিল, মেয়েদের নামগুলো মানুষ সহজে মনে রাখতে পারবেন। সেজন্যই নার্গিস, রেশমি, রিটা, বিজলি, নিশা, গিরি, হেলেন, চপলা, অক্ষি, লুবান, তিতলি, নিলুফার, ক্যাটরিনা-সহ অনেকগুলো ভয়ংকর ঝড়ের নাম অমর হয়ে আছে। যেগুলো নারীদের নামেই রাখা হয়েছিল। তবে পরবর্তীতে বিশ্ব আবহাওয়া সংস্থা কর্তৃক শর্ত দেওয়া হয়— নামগুলো লিঙ্গ নিরপেক্ষ হবে।

নাম দেওয়ার আছে কিছু শর্ত

একই নাম বারবার দেওয়া যাবে না। অর্থাৎ নামের পুনরাবৃত্তি করা যাবে না। ধর্মীয় বা রাজনৈতিক আদর্শে আঘাত হানতে পারে— এমন নাম দেওয়া যাবে না। নামটি হতে হবে লিঙ্গ নিরপেক্ষ। বিশ্বের কোনো জনগোষ্ঠীর ভাবাবেগে যেন আঘাত না করে, সে বিষয়টি খেয়াল রাখা চাই। নামের মাধ্যমে কোনো প্রকার নিষ্ঠুরতা, রুক্ষভাষা বা নির্মমতা প্রকাশ পাবে না। নামের উচ্চারণ হবে সহজ। নাম হবে সর্বোচ্চ আটটি বর্ণে। সাথে থাকতে হবে উচ্চারণ নির্দেশিকা। আবহাওয়া সংক্রান্ত বৈঠকে আলোচনার পর নামের তালিকা চূড়ান্ত করতে হবে।

এসব শর্ত পূরণ করলেই চূড়ান্ত হয় ঘূর্ণিঝড়ের নাম।

সূত্র:

১. Tropical Cyclone Naming/World Meteorological Organization,

২. বাংলাদেশ আবহওয়া অধিদপ্তরh)

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

১০ ঘণ্টা আগে

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

দেশ গঠনে সার্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ জনকে ২০২৬ সালের ‘স্বাধীনতা পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিসভা বৈঠকে পুরস্কারপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত হয়। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপ

১০ ঘণ্টা আগে

'হাত-পা বাঁধা' চুক্তি বাস্তবায়নের জন্যই পররাষ্ট্রমন্ত্রীকে নিয়োগ দেওয়া হয়েছে

সভায় বক্তব্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি প্রসঙ্গে আনু মুহাম্মদ বলেন, ‘এই চুক্তির আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র পছন্দ করে না কিংবা তাদের স্বার্থের সঙ্গে অসঙ্গতি হয় এরকম কোনো দেশের সঙ্গে বাংলাদেশ কোনো ধরনের চুক্তি করতে পারবে না।’

১১ ঘণ্টা আগে

জিয়াউর রহমান-খালেদা জিয়ার কবরে পল কাপুরের শ্রদ্ধা

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

১১ ঘণ্টা আগে