মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১৯: ২৯
সদ্যবিদায়ী তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত

মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সদ্যবিদায়ী তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (২২ আগস্ট) বিকেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিএনপি সরকার গঠনের ছয় মাসের মাথায় প্রথমবার মন্ত্রিসভা পুনর্গঠনের অংশ হিসেবে স্বপনকে রাজনৈতিক উপদেষ্টা করা হলো। এতদিন তিনি তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

সরকারের পুনর্গঠনের অংশ হিসেবে শুক্রবার চারজন নতুন মন্ত্রীকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের একজন আগে প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। একই দিন দুজন নতুন প্রতিমন্ত্রী শপথ নেন, যাদের একজন আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন।

মন্ত্রীর পদ থেকে স্বপনকে সরিয়ে উপদেষ্টা করার বিষয়টি শুক্রবারই জানিয়েছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। একদিন পর তাঁকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করে প্রজ্ঞাপন জারি হলো।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে স্বপনের স্থলাভিষিক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনিও শুক্রবার মন্ত্রী হিসেবে শপথ নেন।

জহির উদ্দিন স্বপন ছাড়াও বর্তমানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী।

বরিশালের গৌরনদীর বাসিন্দা জহির উদ্দিন স্বপন একসময় বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি ছিলেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও ভূমিকা রাখেন তিনি। ১৯৯৩ সালে বিএনপিতে যোগ দেওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও দক্ষতার কারণে দ্রুত দলের গুরুত্বপূর্ণ নেতাদের একজন হয়ে ওঠেন।

পরবর্তী সময়ে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং সহদপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। বিএনপির মিডিয়া সেলের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক স্বপন বর্তমানে দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নির্বাচনী রাজনীতিতে প্রথমবার অংশ নিয়েই সংসদ সদস্য নির্বাচিত হন স্বপন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে জয় পান তিনি। ওই নির্বাচনের পর গঠিত সরকার অবশ্য মাত্র ১২ দিন ক্ষমতায় ছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী জহির উদ্দিন স্বপন একই আসন থেকে ২০০১ ও ২০০৬ সালের নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাবির ছাত্রী হলে সান্ধ্য আইন পুরোপুরি বাতিল চায় ‘অবরোধবাসিনী’

তিন দফা দাবি বাস্তবায়নের পরিবর্তে প্রশাসনের পক্ষ থেকে কারফিউ শিথিল করে এক ঘণ্টা সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানায় ‘অবরোধবাসিনী’। সংগঠনটির দাবি, নারী শিক্ষার্থীদের নাগরিক ও মৌলিক অধিকার নিশ্চিত করার পরিবর্তে এ ধরনের সীমিত শিথিলতা সমস্যার সমাধান নয়।

১৯ ঘণ্টা আগে

২৫ বছরের অপেক্ষার অবসান, অবশেষে মায়ের বাহুডোরে ফরিদ

যে শিশুটিকে পরিবার মৃত বলেই ধরে নিয়েছিল, সেই মোহাম্মদ ফরিদ দীর্ঘ ২৫ বছর পর শুক্রবার (২১ আগস্ট) সকালে কক্সবাজারের উখিয়ার নিজ বাড়িতে ফিরে এসেছেন। ১০ বছর বয়সে বাবার হাত ধরে বিদেশে যাওয়ার পর মানবপাচারের শিকার হয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন তিনি।

২১ ঘণ্টা আগে

রাষ্ট্রপতির শপথ সম্পন্ন, শপথ নিলেন ৪ মন্ত্রী-২ প্রতিমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে ২৫৫ জন সংসদ সদস্যের ভোটে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ ভোট পান ৮৮টি।

১ দিন আগে

ওয়াটারএইডের আঞ্চলিক পরিচালক জনস্বাস্থ্যবিদ খায়রুল ইসলাম মারা গেছেন

প্রথিতযশা এই জনস্বাস্থ্যবিদ নিরাপদ পানি ও জনস্বাস্থ্য আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ছিলেন। বস্তিবাসীর জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে কাজ করে গেছেন তিনি। চিকিৎসা ও ওয়াশ খাতসহ (ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন) নানা বিষয়ে সংবাদপত্রে কলাম লিখতেন তিনি।

১ দিন আগে