অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, চাচা-ভাতিজি নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
মরদেহের প্রতীকী ছবি

ময়মনসিংহ নগরীতে অটোরিকশায় ট্রেনের ধাক্কায় চাচা-ভাতিজি নিহত হয়েছেন। তারা অটোরিকশার যাত্রী ছিলেন। রেললাইনে উঠে যাওয়া অটোরিকশাকে জামালপুরগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন ধাক্কা দিলে তারা কাটা পড়েন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর পঁচাপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ময়মনসিংহ সদরের উজান বাড়েরা গ্রামের আবদুর রহমান (৬২) ও তার ভাতিজি শেফালি আক্তার (৪৫)।

এদিকে ট্রেনটি আটকা পড়ায় জামালপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাত ১২টায় ট্রেনটি জামালপুরের উদ্দেশে ছেড়ে যায়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে জামালপুরগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ জংশন অতিক্রম করে জামালপুরের দিকে যাচ্ছিল। জংশনের কাছাকাছি এলাকায় মিন্টু কলেজ ও নতুন বাজার রেলক্রসিংয়ের মাঝে পঁচা পুকুরপাড় এলাকায় ক্রসিংয়ে ট্রেনটি একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই একজন নারী ও পুরুষের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলেই একজন নারী ও পুরুষ মারা গেছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেপ্তার ৩৩ হাজার, বেশিরভাগ মাদক মামলায়

গত আড়াই মাস ধরে চালানো ‘বিশেষ অভিযানে’ ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। এর মধ্যে মাদক-সংক্রান্ত মামলাতেই গ্রেপ্তার হয়েছেন ২০ হাজারের বেশি। আজ সোমবার পুলিশ সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১১ ঘণ্টা আগে

রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস ৪ দিনের রিমান্ডে

গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন আজ সোমবার এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কবীর হোসেন।

১২ ঘণ্টা আগে

ভেজাল ওষুধ ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতি, সংসদে স্বাস্থ্যমন্ত্রী

তিনি বলেন, নকল ও ভেজাল ওষুধের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় দেশব্যাপী অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

১২ ঘণ্টা আগে

বন্যা-ধসে মৃত্যু বেড়ে ৫৪, পানিবন্দি দেড় লাখের বেশি পরিবার

দেশে অতি বৃষ্টি, পাহাড়ি ঢলে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে ৭ জেলায় এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে দেড় লাখের বেশি পরিবার। এ ছাড়া বন্যাকবলিত জেলাগুলোতে বর্তমানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কিছুটা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে।

১২ ঘণ্টা আগে