ভারত, পাকিস্তান, মিয়ানমারের চেয়ে বাংলাদেশে সুখ কম

ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় ২০২৫ সালে বাংলাদেশের অবস্থান ভারত, পাকিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কার পেছনে। এ বছর ১৪৭টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩৪।

এর আগে ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ১৪৩ দেশের মধ্যে ছিল ১২৯তম। ২০২৩ সালে এই তালিকায় বাংলাদেশ ছিল ১১৮তম।

সুখী দেশের তালিকায় বাংলাদেশের প্রতিবেশী ভারতের অবস্থান ১১৮তম, পাকিস্তানের অবস্থান ১০৯তম, মিয়ানমারের অবস্থান ১২৬তম, শ্রীলঙ্কার অবস্থান ১৩৩তম এবং নেপালের অবস্থান ৯২তম।

ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৫-এর প্রতিবেদন অনুযায়ী, টানা অষ্টমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। সেখানে মানুষের জীবনযাত্রার মান খুবই উন্নত।

ইউরোপের দেশগুলোর মধ্যে ফিনল্যান্ডে প্রতি বর্গকিলোমিটারে সবচেয়ে বেশি বন রয়েছে। ফিনল্যান্ডের মানুষেরা প্রকৃতি খুব ভালোবাসেন। প্রকৃতির সঙ্গে তাদের নিবিড় যোগাযোগ রয়েছে।

দেশটির সংস্কৃতি সমৃদ্ধ। তাঁরা নিয়মিত হাঁটতে যান, সাঁতার কাটেন, সাইকেল চালান।

এভাবে নিয়মিত ঘুরতে যাওয়া, প্রকৃতির সান্নিধ্য পাওয়া তাদের সুখী জীবনযাপনে বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন দেশটির বাসিন্দাদের অনেকেই।

জনশ্রুতি আছে, ফিনল্যান্ডের নাগরিকেরা বাকি বিশ্বকে স্বার্থপর না হয়েও কীভাবে সুখী জীবন যাপন করা যায় সেই শিক্ষা দিতে পারেন।

ফিনল্যান্ডের পর যথাক্রমে রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড ও সুইডেন, নেদারল্যান্ড, কোস্টা রিকা, নরওয়ে।

এ ছাড়া সুখী দেশের তালিকায় ৮তম স্থানে রয়েছে ইসরায়েল। এরপরেই আছে লুক্সেমবার্গ, মেক্সিকো, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, সুইজারল্যান্ড, বেলজিয়াম, আয়ারল্যান্ড, লিথুয়ানিয়া, অষ্ট্রিয়া, ক্যানাডা, স্লোভেনিয়া।

অন্যদিকে বিশ্বের সবচেয়ে অসুখী দেশ হিসেবে আবারো স্থান পেয়েছে আফগানিস্তান। এরপরেই পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওন দ্বিতীয় অসুখী দেশ হিসেবে তালিকায় রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে লেবানন, যা নিচ থেকে তৃতীয়।

বিশ্বের ১৪০টিরও বেশি দেশ থেকে গ্যালাপ বিশ্ব জরিপের মাধ্যমে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। অংশগ্রহণকারী মানুষদের আগের ৩ বছর (এবারের প্রতিবেদনের ক্ষেত্রে ২০২২-২০২৪) তাদের জীবন কেমন কেটেছে, তা মূল্যায়ন করতে বলা হয়। পাশাপাশি, এ প্রতিবেদনে ছয়টি সূচককেও বিবেচনায় নেওয়া হয়। এই সূচকগুলো হলো—মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি), সামাজিক সহায়তা, সুস্থ জীবনযাপনের প্রত্যাশা, জীবনযাপনের ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা, বদান্যতা এবং দুর্নীতি নিয়ে মনোভাব।

গ্যালাপ, দ্য অক্সফোর্ড ওয়েলবিইং রিসার্চ সেন্টার ও জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক (এসডিএসএন) ও একটি সম্পাদকীয় বোর্ডের যৌথ উদ্যোগে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৪ বছর পর প্রতিবেশীর যাবজ্জীবন

দণ্ডপ্রাপ্ত আকতার সর্দার (২৭) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কুকড়াপর্শি গ্রামের সাত্তার সর্দারের ছেলে। ঘটনার সময় তিনি চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকার বাসিন্দা ছিলেন।

১৩ ঘণ্টা আগে

চা শিল্পের সংকট নিরসনে কমিটি গঠনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

দেশের চা শিল্পের দীর্ঘদিনের সংকট নিরসন এবং খাতটির টেকসই উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও চা শিল্প-সংশ্লিষ্ট প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১৪ ঘণ্টা আগে

দেশের বাজারের ৭৬ শতাংশ টুথপেস্টে মিলেছে মাইক্রোপ্লাস্টিক: ইএসডিও

রোববার (২৬ জুলাই) রাজধানীর লালমাটিয়ায় নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘মাইক্রোপ্লাস্টিক ইন টুথপেস্ট’ শীর্ষক গবেষণার ফল প্রকাশ করে সংস্থাটি।

১৫ ঘণ্টা আগে

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

একটি পেশাদার ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে মেধা, পেশাগত যোগ্যতা, সততা, চারিত্রিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলি ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১৫ ঘণ্টা আগে