সামরিক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে কুকের বৈঠক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১৩: ৫৭
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার | ছবি: আইএসপিআর
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার | ছবি: আইএসপিআর

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

আজ বুধবার (২৯ এপ্রিল) ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান সামরিক সম্পর্ক জোরদার এবং প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসময় দুই দেশের দীর্ঘকালীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা গুরুত্বের সাথে স্মরণ করেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা।—বাসস

রাজনীতি/এসআর

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement