গোপালগঞ্জে ফের ১৪৪ ধারা জারি

ডেস্ক, রাজনীতি ডটকম

গোপালগঞ্জে ফের ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ রোববার (২০ জুলাই) ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এ ধারা জারি থাকবে।

এর আগে, গতকাল শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে জারি করা কারফিউ শিথিল হয় আজ (রোববার) ভোর ৬টায়।

জনসাধারণের নিরাপত্তার কথা মাথায় রেখে নতুন করে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এ সময় জেলায় যেকোনো ধরনের সভা, মিছিল বা জনসমাবেশ নিষিদ্ধ থাকবে। তবে পরীক্ষার্থী, শিক্ষার্থী, সরকারি অফিস ও জরুরি পরিষেবাসমূহ ১৪৪ ধারার আওতামুক্ত থাকবে।

রোববার সকাল থেকে গোপালগঞ্জ শহরে জীবিকার খোঁজে মানুষকে রাস্তায় নামতে দেখা গেছে। খুলতে শুরু করছে দোকানপাটও।

এছাড়াও রাস্তায় সেনাবাহিনীর এপিসি ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল দেখা গেছে। গতকাল রাতে জেলা জুড়ে চালানো হয়েছে যৌথ বাহিনীর অভিযান।

গত ১৬ জুলাই এনসিপির কর্মসূচিকে ঘিরে সহিংসতার ঘটনায় এ পর্যন্ত চারটি মামলা হয়েছে।

গত বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরে দফায় দফায় সহিংসতার ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়। হামলা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের পর জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে ১৪৪ ধারা জারি করেন। পরে পরিস্থিতি অবনতির কারণে ওই দিন রাত ৮টা থেকে কারফিউ জারি করা হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজের স্বীকৃতি, রুনা খান পেলেন ম্যাগসাইসাই পুরস্কার

২০০২ সালে রুনা খান গড়ে তোলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। এরপর থেকে এটি দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বিশেষ করে দুর্গম, নদীভাঙনপ্রবণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি দেশ-বিদেশে বহুল পরিচিত হয়ে ওঠে চরাঞ্চলের মানুষদের চিকিৎসার জন্য বড় নৌকা দিয়

৫ ঘণ্টা আগে

আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ— দাবি সার্জিও গোরের

সার্জিও গোর লিখেছেন, এ সপ্তাহেই প্রেসিডেন্ট ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও একটি অবিশ্বাস্য চুক্তি করেছেন। বাংলাদেশ আরও বোয়িং বিমান কেনার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছে।

৬ ঘণ্টা আগে

নতুন ডিজি পেল দুদক

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা মো. নাজমুল আলমকে বদলি করে প্রেষণে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক পদে পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

৬ ঘণ্টা আগে

শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় আজ

বহুল আলোচিত মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের রায় আজ সোমবার (৩১ আগস্ট)। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।

৬ ঘণ্টা আগে
Advertisement