ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় খুলতে সরকারের ব্যাখ্যা

ডেস্ক, রাজনীতি ডটকম

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় খুলতে জাতিসংঘের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে অন্তর্বর্তী সরকার।

গতকাল শুক্রবার (১৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় সহায়তা করতে দেশে একটি মিশন স্থাপনের লক্ষ্যে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিসের সাথে তিন বছরের একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।

এতে বলা হয়, মিশনের উদ্দেশ্য হলো সরকারি প্রতিষ্ঠান ও সুশীল সমাজের সংস্থাগুলোকে প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করা। এছাড়া প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, আইনি সহায়তা ও সংস্থাগুলোকে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশকে তার জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকারের বাধ্যবাধকতা পূরণে সহায়তা করবে এই কার্যালয়।

'এই উদ্যোগ সংস্কার ও জবাবদিহিতার প্রতি আমাদের অব্যাহত প্রতিশ্রুতির প্রতিফলন। বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্টে ঘটে যাওয়া গুরুতর মানবাধিকার লঙ্ঘনের পর আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। আমরা জানি, বাংলাদেশের কিছু গোষ্ঠী জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোর আদর্শ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এ দেশ শক্তিশালী সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এখানকার নাগরিকদের প্রত্যাশা, যেকোনো আন্তর্জাতিক অংশীদারত্বকে বাংলাদেশের এই মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে,' প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, মানবাধিকার কার্যালয় পূর্ববর্তী সরকার কর্তৃক সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহিতা নিশ্চিত ও ভবিষ্যতে মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধের উপর মনোনিবেশ করবে। এটি দেশের প্রতিষ্ঠিত আইনি, সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোর বাইরে কোনো সামাজিক এজেন্ডা প্রচার করবে না। আমরা আশা করি, এই মিশন সর্বদা স্বচ্ছতা প্রদর্শন করবে এবং স্থানীয় অংশীদারদের সাথে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখবে। জাতিসংঘ বাংলাদেশের সাংস্কৃতিক ও ধর্মীয় বাস্তবতার প্রতি পূর্ণ সম্মান রেখে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে অংশীদারত্ব ও জাতীয় স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ না হলে, সরকার এই চুক্তি থেকে সরে আসবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে আগে থেকেই এই ধরনের একটি মিশন থাকলে, পূর্ববর্তী সরকারের সময় সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গণহত্যার মতো অপরাধগুলোর সঠিক তদন্তপূর্বক বিচার করা যেত।

উল্লেখ্য, হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ইসলামপন্থি বিভিন্ন দল ও সংগঠন ঢাকায় এই কার্যালয় স্থাপনে আপত্তি জানিয়ে বিরোধিতা করে আসছে। এ কার্যালয় স্থাপন করা হলে সারা দেশে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছে বিভিন্ন সংগঠন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

৭ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

৭ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

৮ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

৯ ঘণ্টা আগে
Advertisement