ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ২২: ৫৮
ডেঙ্গু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০৪১ জন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মারা যাওয়া চারজনের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী।

প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ১২০ জন, ঢাকা বিভাগে ২০৬, ঢাকা উত্তর সিটিতে ২৩০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪০ জন, খুলনা বিভাগে ৪৯ জন, ময়মনসিংহ বিভাগে ৪৯ জন, রাজশাহী বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ১৯ জন ও সিলেট বিভাগে ৯ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৭৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৭ হাজার ৪৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বর্ণাঢ্য শোভাযাত্রা-আনন্দোৎসবে ঢাকায় জন্মাষ্টমী উদ্‌যাপন

ঢাকা মহানগর ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে ট্রাক, মিনিট্রাক, পিকআপ, ঘোড়ার গাড়ি ও হাতি নিয়ে ভক্তরা ঢাকেশ্বরী মন্দির, পলাশী মোড়সহ আশপাশের এলাকায় জড়ো হন। রাজধানীর বিভিন্ন মন্দির ও হিন্দু সংগঠনও ধর্মীয় আঙ্গিক নানা দৃশ্যপট তুলে ধরে শোভাযাত্রায় অংশ নেয়।

১৪ ঘণ্টা আগে

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫১২ জন

চলতি বছরের ৪ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৪৪ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে মোট ১১১ জনের মৃত্যু হয়েছে।

১৯ ঘণ্টা আগে

আকস্মিক বন্যা— এআইয়ের অদৃশ্য মূল্য চুকাতে হলো নেপালকে?

এই বিতর্কের কেন্দ্রে রয়েছে আধুনিক সফটওয়্যার চালু রাখার অদৃশ্য অবকাঠামো— বিশাল ডেটা সেন্টার। এআই ব্যবস্থা তৈরি ও পরিচালনায় এসব কেন্দ্রকে সার্বক্ষণিক চালু রাখতে হয়। ফলে বিপুল পরিমাণ বিদ্যুৎ ও সুপেয় পানি প্রয়োজন হয়।

১৯ ঘণ্টা আগে

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে অনেকে মনে করত, সনাতন ধর্মাবলম্বীরা একটি নির্দিষ্ট দলের ‘ভোট ব্যাংক’। এটি দিয়ে তারা রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিল। কিন্তু দেশের সচেতন জনগণ সেই ভুল ধারণা ও কৃত্রিম মিথ ভেঙে চুরমার করে দিয়েছে।

২০ ঘণ্টা আগে
Advertisement