প্রতিবেদক, রাজনীতি ডটকম

নির্বাচনকালীন সময়ে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণের বিষয়টি দেখভাল করবে নির্বাচন কমিশন (ইসি) জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা ড. তৌহিদ হোসেন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন কাউকে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হবে না, যিনি উদ্দেশ্যমূলকভাবে নির্বাচনকে বিতর্কিত করতে পারেন।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন উপদেষ্টা। চীনের সঙ্গে সম্পর্ক অন্য কোনো দেশের জন্য উদ্বেগের বিষয় নয় বলেও জানান তিনি। যারা পর্যবেক্ষক হিসেবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসতে চায়, তাদেরকে স্বাগত জানানো হবে জানিয়ে তৌহিদ হোসেন আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে পর্যবেক্ষক পাঠানোর আগ্রহ জানিয়েছে, যা ভালো লক্ষণ হিসেবে দেখছে সরকার। নির্বাচন এগিয়ে আসলে আরও গ্রুপ আসবে হয়তো। তবে, আমরা এমন কাউকে আনতে চাই না যারা উদ্দেশ্যমূলকভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বাহরাইনের সঙ্গে ভিসা বন্ধ অনেক দিন এ বিষয়ে সুরাহা করতে চায় ঢাকা। প্রত্যেক বড় দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রয়েছে। সম্পর্কের ভারসাম্য রেখে চলছে ঢাকা। চীন-আমেরিকার সঙ্গে আমাদের ভালো বন্ধুত্ব রয়েছে ভবিষ্যতের সরকারও তা করবে।

ঢাকা মহানগর ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে ট্রাক, মিনিট্রাক, পিকআপ, ঘোড়ার গাড়ি ও হাতি নিয়ে ভক্তরা ঢাকেশ্বরী মন্দির, পলাশী মোড়সহ আশপাশের এলাকায় জড়ো হন। রাজধানীর বিভিন্ন মন্দির ও হিন্দু সংগঠনও ধর্মীয় আঙ্গিক নানা দৃশ্যপট তুলে ধরে শোভাযাত্রায় অংশ নেয়।
১৪ ঘণ্টা আগে
চলতি বছরের ৪ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৪৪ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে মোট ১১১ জনের মৃত্যু হয়েছে।
১৯ ঘণ্টা আগে
এই বিতর্কের কেন্দ্রে রয়েছে আধুনিক সফটওয়্যার চালু রাখার অদৃশ্য অবকাঠামো— বিশাল ডেটা সেন্টার। এআই ব্যবস্থা তৈরি ও পরিচালনায় এসব কেন্দ্রকে সার্বক্ষণিক চালু রাখতে হয়। ফলে বিপুল পরিমাণ বিদ্যুৎ ও সুপেয় পানি প্রয়োজন হয়।
১৯ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে অনেকে মনে করত, সনাতন ধর্মাবলম্বীরা একটি নির্দিষ্ট দলের ‘ভোট ব্যাংক’। এটি দিয়ে তারা রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিল। কিন্তু দেশের সচেতন জনগণ সেই ভুল ধারণা ও কৃত্রিম মিথ ভেঙে চুরমার করে দিয়েছে।
২০ ঘণ্টা আগে