ফেব্রুয়ারির মধ্যে যতটাসম্ভব সংস্কার করে যাব: অর্থ উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১৩: ২৭
বুধবার মিরপুরে কৃষি ব্যাংক স্টাফ কলেজে সারা দেশে এক যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ছবি: পিআইডি

আগামী বছরের ফেব্রুয়ারিতে রমজান মাস শুরু হওয়ার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এ অবস্থায় অন্তর্বর্তী সরকারের হাতে সংস্কার কার্যক্রম পরিচালনার জন্য খুব কম সময় হাতে থাকছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এই সময়ের মধ্যেই দেশের অর্থনৈতিক খাতের যতটাসম্ভব সংস্কার করে যাবেন— এমন প্রত্যয়ও তিনি জানিয়েছেন।

বুধবার (৬ আগস্ট) মিরপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এর আগে মঙ্গলবার রাতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, আগামী রোজার আগেই, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেবেন তিনি। ওই চিঠির ভিত্তিতে নির্বাচনের দিন ঠিক করে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

এ প্রসঙ্গ টেনে অর্থ উপদেষ্টা বলেন, গতকাল (মঙ্গলবার) নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে। আমাদের এখন সময় কম। আমরা দ্রুত চলে যাব। এখন ফেব্রুয়ারির মধ্যে যেসব সংস্কার করা সম্ভব, যেসব করে যাব। করে যাচ্ছি। তবে এই সরকারের কার্যক্রমের পরই সংস্কার থেমে থাকবে বলে আশা করেন না সালেহউদ্দিন আহমেদ।

সংস্কার যে চলমান প্রক্রিয়া, সেটি মেনে বাকিরাও এ কাজ এগিয়ে নিয়ে যাবেন বলে প্রত্যাশা তার।

সালেহউদ্দিন আহমেদ বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার প্রতিনিয়ত চলবে, আমরা জানি। এটা রিপিট করার দরকার নাই। আমার জীবন যেমন বহমান, তেমনি সংস্কারও বহমান। তবে আমরা কিছু কাজ শুরু করে যাব। সেগুলো শেষ করা পরের সরকারের দায়িত্ব।

আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে ব্যাপক লুটপাট হয়েছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, মনসুর (বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর) তো আমার ছাত্র। ও আইএমএফে চাকরি করেছে। ১০০ দেশের মধ্যে কাজ করেছে। ও বলত, পৃথিবীর কোনো দেশে এ রকম হয়নি যে ৮০ শতাংশ টাকা নিয়ে নিয়ে চলে গেছে। একটা ব্যাংকে ২০ হাজার কোটি টাকা থাকলে ১৬ হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে। সেখানে আপনার টাকা আছে, আমার টাকা আছে, এই রকম। অন্তর্বর্তী সরকার ওই ‘লুটপাটে’র প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা অন্তর্বর্তী সরকার করেছে বলে জানান অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, ব্যাংক খাতকে আমরা একটি ভালো অবস্থায় আনতে পেরেছি। কিন্তু সব কাজ শেষ করতে পারিনি। বাকি কাজ পরের সরকারকে এগিয়ে নিয়ে যেতে হবে। অনুষ্ঠানে কৃষি ব্যাংকের র্মকর্তাদের ৩৮টি শাখায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির প্রশংসা করে গাছ পরিচর্যারও তাগিদ দেন উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের ‘বিশেষ কর্মসূচি’ সরকারের

হাসান শিপুল বলেন, ডেঙ্গু পরিস্থিতির জন্য আগামী তিন মাসকে ‘গুরুত্বপূর্ণ’ বলে বর্ণনা করেছেন সরকারপ্রধান। তিনি বলেছেন, ‘এ সময়ে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে মানুষক

৪ ঘণ্টা আগে

বার সভাপতির বক্তব্যের জেরে এজলাস ত্যাগ প্রধান বিচারপতির

তথ্য গোপন ও প্রতারণার অভিযোগে এক আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানা করার ঘটনাকে কেন্দ্র করে শুনানির সময় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে। একপর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বিচারপতিরা এজ

৫ ঘণ্টা আগে

পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে পানিবণ্টনসহ দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৫ ঘণ্টা আগে

অতিরিক্ত পুলিশ সুপার পদের ১০ কর্মকর্তার রদবদল

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুলিশের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

৭ ঘণ্টা আগে
Advertisement