প্রতিবেদক, রাজনীতি ডটকম

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে পাঁচদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সুমাইয়াকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে, আসামিপক্ষ জামিন আবেদনসহ রিমান্ড বাতিলের আবেদন করে।
উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ রিমান্ড আংশিক মঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড আদেশ দেন এবং জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠকের সূত্র ধরে সুমাইয়াকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এ মামলায় মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছে সেনাবাহিনীর বরখাস্তকৃত কর্মকর্তা মেজর সাদিকের নাম। তার নেতৃত্বেই নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনগুলোর নেতাকর্মীদের প্রশিক্ষণ পরিচালনার অভিযোগ রয়েছে।
ঘটনার সূত্রপাত গত ১ আগস্ট, যখন বসুন্ধরার একটি গোপন বৈঠক থেকে ডিএমপি ২২ জনকে গ্রেপ্তার করে। ওইদিনই ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়, যার তদন্ত করছে গোয়েন্দা পুলিশ।
এদিকে, ১৭ জুলাই রাজধানীর উত্তরা থেকে মেজর সাদিককে সেনা হেফাজতে নেওয়া হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, তার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে।
তদন্ত শেষে সেনাবাহিনীর প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে আইএসপিআরের বিবৃতিতে। তদন্ত কার্যক্রমে বাংলাদেশ পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা সংস্থার সঙ্গে সমন্বয়ও চলছে বলে জানানো হয়।

আন্দালিব রহমান পার্থ বলেন, আপনারা সারা জীবন ভারতের বিরুদ্ধে রাজনীতি করে ভারতের সঙ্গে গোপনে মিটিং করেছেন। আপনারা সারা জীবন ইসলামের নামে রাজনীতি করে লাস্টে এসে বলছেন, আমরা শরিয়া আইন চান না। আপনারা তো ভোটের জন্য এটা করে ফেলেছেন।
১১ ঘণ্টা আগে
১৩ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। পহেলা বৈশাখে ক্যাম্পাসে কোনো যানবাহন চলাচল করতে পারবে না। এ সময় মোটরসাইকেল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসকারীরা যাতায়াতের জন্য শুধুমাত্র নীলক্ষেত ও পলাশী গেট ব্যবহার করতে পার
১৩ ঘণ্টা আগে
তিনি সংবিধানের ৭২ ও ৭৩ অনুচ্ছেদের উল্লেখ করে বলেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন আহ্বান ও ভাষণ প্রদান করেছেন, যা সংবিধানসম্মত। কিন্তু সংবিধান সংস্কার পরিষদের ক্ষেত্রে এমন কোনো সুস্পষ্ট সাংবিধানিক কাঠামো বর্তমানে বিদ্যমান নেই বলে তিনি মত দেন।
১৫ ঘণ্টা আগে
সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধান নির্বাচন কমিশনার সংবিধান সংরক্ষণের জন্য ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী শপথ নিয়েছেন। কিন্তু তিনি কোন আইন বলে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম জাতীয় সংসদ সচিবালয়ে পাঠালেন? এই ফরম দাখিল করার কোনো এখতিয়ার তার নেই। তিনি এটি করে শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন।
১৫ ঘণ্টা আগে