শ্বাসনালীতে আতশবাজির অংশ, শিশুর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ৩১ মার্চ ২০২৫, ১১: ২৯
প্রতীকী ছবি

পটুয়াখালীতে আতশবাজি ফোটাতে গিয়ে ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। রোববার রাতে পটুয়াখালী পৃথক দুই এলাকায় আতশবাজি ফোটাতে গিয়ে এই ঘটনা ঘটে। এর মধ্যে পটুয়াখালী শহরের মুন্সেফপাড়া এলাকায় মোহাম্মদ রাফি নামে আট বছরের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রাফি পৌর নিউ মার্কেটের মাছ ব্যবসায়ী মনির হাওলাদারের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।

অপর ঘটনাটি ঘটেছে সদর উপজেলার বদরপুর ইউনিয়নের হকতুল্লা গ্রামের তালুকদার বাড়িতে। সেখানে আতশবাজি ফোটানোর প্রস্তুতিকালে বেল্লাল (১৬) ও রাব্বি (১৫) নামের দুই কিশোর গুরুতর আহত হয়েছে।

শহরের মুন্সেফফাড়া এলাকায় ঘটনাটি ঘটে সন্ধ্যার পর। স্থানীয় সূত্র জানায়, রাফি তার বসত-ঘরের পাশে অবস্থান করে একটি আতশবাজি ফাটায়। অতিরিক্ত মাত্রায় বিস্ফোরণ এবং বিকট শব্দ হলে আতশবাজির অংশবিশেষ তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে প্রবেশ করে। এতে প্রচণ্ড রক্তক্ষরণে রাফি অচেতন হয়ে পড়ে।

এ ঘটনায় নিহত রাফির মামা মো. বশার মিয়া জানান, মাগরিবের নামাজের পরে তার ভাগিনা রাফিকে আতজবাজি ফোটাতে নিষেধ করে তিনি বাজারে গিয়েছিলেন। রাত ৮টার দিকে খবর পান আতশবাজি ফোটাতে গিয়ে রাফির শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্ত বের হচ্ছে। তাৎক্ষণিক তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাফির বাবা মো. মনির হোসেন বলেন, ‌‘আমার ছেলে ঈদের আনন্দ করছিল, কে জানত এই আনন্দই তার জীবনের শেষ মুহূর্ত হবে!’ এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।

একই দিন রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বদরপুর ইউনিয়নের হকতুল্লা তালুকদার বাড়িতে আতশবাজি ফোটানোর প্রস্তুতিকালে বেল্লাল (১৬) ও রাব্বি (১৫) নামের দুই কিশোর গুরুতর আহত হয়েছে। আহত দুইজন চাচাতো ভাই। তাদের ফুফা সিদ্দিকুর রহমান জানান, বেলাল ও রাব্বি একটি আতশবাজি হাতে নিয়ে ফোটানোর প্রস্তুতি নিচ্ছিল। এ সময় আতশবাজিটি হাতে রাখা অবস্থায় বিস্ফোরিত হয়। এতে বেলালের ডান হাতের তালু ও আঙুলসহ একটি অংশ ঝলসে যায় এবং বাম চোখে প্রচণ্ড আঘাত লাগে। আহত দুজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক নয়ন সরকার জানান, আতশবাজির একটি অংশ রাফির শ্বাসনালীতে প্রবেশ করে মারাত্মক আঘাত করেছে। প্রচুর রক্তক্ষরণ হয়ে শিশুটিকে বাঁচানো সম্ভভ হয়নি। হাসপাতালে আনার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি।

এছাড়াও আতশবাজি বিস্ফোরণের ঘটনায় আরও দুইজনকে হাসপাতালে আনা হয়, যাদের হাত ও চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালে রেফার করা হয়েছে।

পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, এ ধরনের দুর্ঘটনা খুবই দুঃখজনক। অভিভাবকদের আরও সচেতন হতে হবে এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে এপিবিএন বিল পাস সংসদে

‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়। এই বিলের মাধ্যমে এপিবিএনকে প্রথমবারের মতো ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।

৭ ঘণ্টা আগে

সংসদে প্রধানমন্ত্রীর আশ্বাস— গ্যাস-বিদ্যুতের সংকট কেটে যাবে

সংকট উত্তরণে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এতদিন আমরা আমদানিনির্ভর উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের গ্রাহক ছিলাম। বর্তমান সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আমরা কেবল গ্রাহক থাকব না, বরং সৌরবিদ্যুৎ উৎপাদক হব।’

৮ ঘণ্টা আগে

আত্মপ্রকাশ করল জুলাই জার্নালিস্ট ইউনিটি

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেজেইউ আহ্বায়ক সাইফুর সাগর বলেন, অভ্যুত্থানের আড়াই বছরেও এমন সংগঠন হয়নি। এখন কেন হয়েছে? হয়েছে সময়ের প্রয়োজনে। জুলাইপন্থি সব সাংবাদিকের জন্য এটি উন্মুক্ত। গণমাধ্যমকে সঠিক পথে রাখতে জুলাইয়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

৮ ঘণ্টা আগে

আ.লীগ নেতারা স্থানীয় সরকার নির্বাচন করলে কী করবে বিএনপি— জানালেন প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ নেতারা স্থানীয় নির্বাচনে এলে বিএনপির অবস্থান কী হবে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, এখানে তো আওয়ামী লীগ হিসেবে নির্বাচন করছে না। দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগই নেই।

৯ ঘণ্টা আগে
Advertisement