প্রতিবেদক, রাজনীতি ডটকম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফাইড এক্স (সাবেক টুইটার) আইডি হ্যাক করার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইডিটি উদ্ধারের পর অভিযুক্ত ব্যক্তি আটক হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তোষ প্রকাশ করে আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ডা. শফিকুর রহমান জানান, যে আইডি থেকে বিতর্কিত ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছিল, সেই হ্যাকারকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শনাক্ত ও আটক করতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, "আলহামদুলিল্লাহ, আমার ভেরিফাইড এক্স আইডি যেখান থেকে হ্যাক হয়েছিল, সেই সংশ্লিষ্ট ব্যক্তিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে। আমি আশা করি, এখন ন্যায়বিচার পাব এবং তা খুবই প্রয়োজন।"
ডা. শফিকুর রহমান সাইবার অপরাধ দমনে কঠোর অবস্থানের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও প্রভাবমুক্ত রাখতে এ ধরনের আইনি উদ্যোগের কোনো বিকল্প নেই। শাস্তি নিশ্চিত হলে ভবিষ্যতে অন্যরাও এ ধরনের অপরাধ থেকে বিরত থাকবে এবং অনেকে সাবধান হয়ে যাবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসা করে তিনি আরও বলেন, "এখান থেকে অনেকেরই শিক্ষা হবে। অপেক্ষায় রইলাম আইনের বাস্তব প্রয়োগ দেখার জন্য। অতি অল্প সময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি বাহিনীকে ধন্যবাদ জানাই।"
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি ডা. শফিকুর রহমানের এক্স আইডিটি হ্যাক করে বিতর্কিত ও নারীবিদ্বেষী কিছু পোস্ট দেওয়া হয়েছিল, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। দলটির পক্ষ থেকে তখনই জানানো হয়েছিল যে, এটি একটি গভীর ষড়যন্ত্র এবং তারা দ্রুতই আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৫ ঘণ্টা আগে
এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা
৬ ঘণ্টা আগে
টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা
৬ ঘণ্টা আগে
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।
৭ ঘণ্টা আগে