ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, যানজটে ভোগান্তি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

টানা চারদিন পূজার ছুটি শেষে সোমবার (১৪ অক্টোবর) খুলছে অফিস-আদালত, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজার। কর্মস্থলে যোগ দিতে অনেকেই শহরে ফিরেছেন। ফলে রাজধানীর সড়কে বেড়েছে গাড়ির চাপ। আগের মতোই তীব্র যানজট শুরু হয়েছে সড়কে। সকাল থেকে গাড়ির চাপ বাড়ায় রাস্তায় ট্রাফিক সামলাতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা।

সোমবার সকাল থেকে সরেজমিন রাজধানীর কয়েকটি সড়ক ঘুরে দেখে গেছে, যাত্রাবড়ীর মেয়র হানিফ ফ্লাইওভার, গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন, কাকরাইল, মালিবাগ, রামপুরা, বনশ্রী, কচুক্ষেত, গুলশানসহ কয়েকটি এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তি পোহাতে হয়েছে অফিসগামী মানুষকে। যাদিও গত কয়েকদিন টানা ছুটি থাকায় অনেকটা ফাঁকা ছিল রাজধানীর এসব সড়ক। যা এখন যানবাহনে পরিপূর্ণ। তীব্র যানজটে দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে এসব পথে চলাচলকারীদের।

একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত তানভীর বলেন, সকাল ৮টার দিকে কাজলা থেকে বাসে উঠেছি। এখনও সায়েদাবাদই পার হতে পারিনি। কয়টায় অফিসে পৌঁছাতে পারবো জানি না। এভাবে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয় হানিফ ফ্লাইওভারে।

এদিকে কচুক্ষেত এলাকায় রাস্তা অবরোধ করায় সেখানে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এই পথে যাত্রা করা ইফতেখার মাহমুদ নামের এক ব্যক্তি জানান, পোশাক শ্রমিকরা অবরোধ করায় এই রাস্তায় যানবাহন চলা বন্ধ রয়েছে।

এছাড়াও মিরপুর ১৪ নম্বর সড়কও অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। ফলে এই সড়কেও যানবাহন চলাচল করতে পারছে না।

এর আগে, ১০ অক্টোবর থেকে দুর্গাপূজার ছুটি শুরু হয়। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী পূজার ছুটি ১৩ অক্টোবর থাকলেও নির্বাহী আদেশে ১০ অক্টোবরও ছুটি ঘোষণা করেছিল সরকার। এরমধ্যে ১১ ও ১২ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। সব মিলিয়ে টানা চার দিনের ছুটি ভোগ করেছেন চাকরিজীবীরা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইউপি চেয়ারম্যান হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনকে যাবজ্জীবন

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হোসেন হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

২ ঘণ্টা আগে

৪০৪ শিক্ষকের বিরুদ্ধে ‘ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি’ কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল

আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। চার আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসীন আলীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

৩ ঘণ্টা আগে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪, প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে

এজাহারে বলা হয়, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে নজরুল ও মাকসুদা শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে মরিয়ম তাঁর পরিবারকে বলে গেছেন। এর মধ্যে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে নজরুল মোবাইল ফোনে বাদীকে দ্রুত বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে মরিয়মকে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখেন বাবা মাসুম বিল্লাহ।

৩ ঘণ্টা আগে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় গাজী নজরুলও গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড চাইল পুলিশ

গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকার এ তথ্য জানিয়েছেন। সোমবার দুপুর ২টা ২২ মিনিটে আসামিদের আদালতের হাজতখানায় নেওয়া হয়েছে।

৪ ঘণ্টা আগে
Advertisement