রূপপুর প্রকল্প নির্ধারিত সময়েই শেষ হবে: প্রধানমন্ত্রীকে রোসাটম ডিজি

বাসস
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১৪: ০৩
বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। ছবি: পিএমও

রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম এর মহাপরিচালক (ডিজি) অ্যালেক্সি লিখাচেভ বাংলাদেশের পারমাণবিক সক্ষমতা অর্জনের যাত্রায় রাশিয়ার পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের অবশিষ্ট কাজ শেষ করার বিষয়েও তিনি আশা প্রকাশ করেন।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রোসাটম ডিজি অ্যালেক্সি লিখাচেভ। এ সময় তিনি এসব কথা বলেছেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বৈঠকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রকল্পের সফল বাস্তবায়নে রাশিয়ার কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন উপস্থিত ছিলেন।

রাজনীতি/এসআর

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

২০২৮ সালের মধ্যে নিবন্ধনহীন কিন্ডারগার্টেন বন্ধ: প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসেবে কিন্ডারগার্টেনগুলোকেও নিয়মের আওতায় আনা হবে। সব কিন্ডারগার্টেনকে নিবন্ধন নিয়ে পরিচালনা করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যদি কেউ নিবন্ধন না নেয়, তাহলে কিন্ডারগার্টেন পরিচালনা করতে পারবে না। ২০২৮ সালের মধ্যে সব অ

১৩ ঘণ্টা আগে

পর্নগ্রাফির মামলায় ‘বয়ফ্রেন্ড’সহ গ্রেপ্তার ইনফ্লুয়েন্সার সুমাইয়া, আসামি বাবাও

ডিবি পুলিশের এই কর্মকর্তা বলেন, একটি চক্র পর্নোগ্রাফিক ভিডিও ও ছবি তৈরি করে ইনস্টাগ্রাম, টেলিগ্রামসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিত। পরে নির্দিষ্ট টেলিগ্রাম গ্রুপ ও চ্যানেলে অর্থের বিনিময়ে এসব কনটেন্ট বিক্রি করত। বিকাশ-নগদের মতো মোবাইল আর্থিক সেবার (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে গ্রাহকদের

১৫ ঘণ্টা আগে

কারা মহাপরিদর্শককে সেনাবাহিনীতে ফেরত, প্রজ্ঞাপন জারি

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে বর্তমান পদ থেকে সরিয়ে নিজ বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। বুধবার (১৯ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

১৭ ঘণ্টা আগে

‘চাপের মধ্যে নেই’, রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার প্রত্যয় দুদক চেয়ারম্যানের

দুর্নীতি দমন কমিশনে (দুদক) নতুন কমিশনের যাত্রা শুরু হয়েছে। নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান বলেছেন, তারা রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করবেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, নতুন কমিশন কাজ শুরু করলেও কোনো ‘চাপের মধ্যে নেই’।

১৭ ঘণ্টা আগে