মোহাম্মদপুরের নিরাপত্তায় যে পদক্ষেপ নিচ্ছেন ববি হাজ্জাজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

মোহাম্মদপুরে চুরি-ছিনতাই রোধে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নির্বাচনের দিন বিরোধী দলের সঙ্গে সংঘর্ষে আহতদের দেখতে যান তিনি।

সেখানে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, আমি অপপ্রচার নিয়ে চিন্তিত নই। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হওয়ার আগে অনেক চড়াই–উতরাই পেরিয়ে আসতে হয়েছে। প্রতিপক্ষ কেন্দ্র দখলের চেষ্টা করেছে। এ হামলাকে আমরা আইন ছাড়া ছেড়ে দেব না। প্রত্যেক আহত কর্মীর বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় ববি হাজ্জাজ বলেন, সেনাক্যাম্প সরে যাওয়ায় আমার এলাকার পুলিশদের শক্তিশালী করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। আদাবর বা মোহাম্মদপুর এলাকায় চুরি-ছিনতাই রোধে ৫৫০টি সিসিটিভি স্থাপন, বছিলাতে পুলিশ ক্যাম্প, পুলিশ বক্স ২০টি এবং টহল গাড়ির সংখ্যা বাড়ানো হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সরকার পরিবর্তনে বাংলাদেশ-ভারত সম্পর্কে উন্নয়নের সুর

সার্বিক পরিস্থিতিতে বিশেষজ্ঞরা মনে করছেন, দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের ইঙ্গিতই মিলছে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর। দিল্লিও হয়তো পুরনো একমুখী নীতি থেকে সরে এসে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে এগিয়ে আসবে।

৭ ঘণ্টা আগে

সেনাবাহিনীর সিজিএস, পিএসও এবং ডিজিএফআই প্রধান পদে রদবদল

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদমর্যাদার কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। আজ রোববার দুপুরে সেনাসদর থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

৭ ঘণ্টা আগে

মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলনকে এক করে দেখা ঠিক নয়: মুক্তিযুদ্ধমন্ত্রী

'মহান মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি' জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না।

৭ ঘণ্টা আগে

নিজ কর্মস্থলে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস

১৮ মাসের বিরতির পর নিজ দায়িত্বে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

৮ ঘণ্টা আগে