ডেস্ক, রাজনীতি ডটকম

দেশে একটি মৃদু ভূমিকম্প হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে এটি অনুভূত হয়। ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে এটির মাত্রা ছিল ৪ দশমিক ১।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ-ভারতের সীমান্ত এলাকা সিলেটের ছাতক। রাজধানী ঢাকা থেকে এই উৎপত্তিস্থলের দূরত্ব ১৮১ কিলোমিটার, আর ভূপৃষ্ঠ থেকে ৬২৬ কিলোমিটার গভীরে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন বলেন, ভূমিকম্পটির গভীরতা স্বল্পমাত্রার হওয়ায় আশপাশের এলাকায় কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে চট্টগ্রামের কক্সবাজার থেকে ২২২ কিলোমিটার দক্ষিণপূর্বে বঙ্গোপসাগরে ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৫ মিনিটে এই ভূমিকম্পের খবর পাওয়া যায়।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী ১ জুলাই থেকে নবম পে স্কেল কার্যকর করার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এর রূপরেখা চূড়ান্ত করে খসড়া গেজেটও প্রস্তুত করা হয়েছে। যেকোনো সময় এ গেজেট প্রকাশ করা হতে পারে।
১৪ ঘণ্টা আগে
দেশের অন্যতম শীর্ষ ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান স্কলাসটিকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী ‘এ’ লেভেলের শিক্ষাসমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় স্কুলের এসটিএম মিলনায়তনে আয়োজিত সমাপনী পর্বের মাধ্যমে এ আয়োজন শেষ হয়। দুই শাখা মিলিয়ে মোট ২৬৮ জন শিক্ষার্থী শিক্ষাসমাপনী সনদ
১৭ ঘণ্টা আগে
চিকিৎসা শিক্ষার আধুনিকায়ন, অগ্রগামী হাসপাতাল ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যখাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম ও তথ্য খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়।
১৭ ঘণ্টা আগে