লুট হওয়া ২১৬ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৯২

প্রতিবেদক, রাজনীতি ডটকম

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন সারাদেশের থানাগুলোতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই সময় থানাগুলো থেকে অস্ত্র গোলাবারুদ লুটপাট করে বিক্ষুদ্ধ জনতা। এ ঘটনার পর পুলিশের পক্ষ থেকে লুটকৃত অস্ত্র ও গোলাবারুদ নিকটস্থ থানায় জমা দিতে বলা হয়।

গত ৩ সেপ্টেম্বর ছিল অস্ত্র-গোলাবারুদ জমা দেওয়ার শেষ দিন। এরপর ৪ সেপ্টেম্বর থেকে লুট ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।

সর্বশেষ বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত ২১৬টি অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

পুলিশ সদর দফতর জানিয়েছে, গত ৪ সেপ্টেম্বর থেকে বুধবার পর্যন্ত অস্ত্র উদ্ধার অভিযানে ২১৬টি অস্ত্র উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে রিভলবার ১১টি, পিস্তল ৬২টি, রাইফেল ১৩টি, শটগান ২৮টি, পাইপগান ৬টি, শুটারগান ২৩টি, এলজি ২০টি, বন্দুক ৩১টি, একে ৪৭ ১টি, গ্যাসগান ২টি, চাইনিজ রাইফেল ১টি,এয়ারগান ৪টি, এসবিবিএল ৫টি, এসএমজি ৫টি, টিয়ার গ্যাস লঞ্চার- ২টি ও থ্রি-কোয়াটার- ২টি।

এ ছাড়াও অস্ত্র লুটের ঘটনায় এখন পর্যন্ত ৯২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

খামেনির শেষকৃত্যে অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার

ইরান সরকারের আমন্ত্রণে আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যে অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. মনির হোসেন এ তথ্য জানান।

৫ ঘণ্টা আগে

ধর্ষণ মামলা বৃদ্ধির ‘কারণ’ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

এর আগে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা আলোচনায় অংশ নিয়ে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সবাই আগ্রহ নিয়ে শোনেন, তবে সেই বক্তব্যের প্রতিফলন যদি মাঠপর্যায়ে দেখা যেত, তাহলে ছাঁটাই প্রস্তাব আনতে হতো না।

৫ ঘণ্টা আগে

মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার আহ্বান

সংগঠনটির দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, মব সহিংসতা, পেশাজীবীদের হয়রানি, গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা, চিকিৎসাসেবায় বিঘ্ন এবং রাজনৈতিক সহিংসতাসহ বিভিন্ন ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এসব ঘটনার নিরপেক্ষ

৬ ঘণ্টা আগে

হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ আদেশ দেন। মামলার পাঁচ আসামি বর্তমানে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন। তাদের মধ্যে এ বি এম ফজলে করিম চৌধুরীসহ পাঁচজনকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়।

৭ ঘণ্টা আগে