'হেড অব দ্য গভর্নমেন্টের মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক হওয়া উচিত'

ডেস্ক, রাজনীতি ডটকম

ভবিষ্যতে হেড অব দ্য গভর্নমেন্ট যিনিই হবেন, তাঁর মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

উপদেষ্টা তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পিলখানা ট্র্যাজেডি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে ‘পিলখানা: থার্টি সিক্স আওয়ারস অব বিট্রেয়াল’ ডকুমেন্টারিটি দেখার অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন তিনি। স্ট্যাটাসে তৎকালীন পরিস্থিতির কিছুটা বর্ণনা দিয়েছেন তিনি। সেই সঙ্গে তৎকালীন সরকারপ্রধানের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন উপদেষ্টা।

ফারুকী তাঁর স্ট্যাটাসে লিখেছেন, ‘শুরুর দিকে জেনারেল শাকিলের সাথে হাসিনার কনভারসেশন শুনলে গা হিম হয়ে আসে। এর চেয়ে বড় কোনো বেঈমানি কি হতে পারে আমার জানা নাই!’ তিনি লেখেন, ‘র‍্যাব পাঠাচ্ছি, হেলিকপ্টার পাঠাচ্ছি বলে কাউকে তো পাঠালোই না, বরং আয়োজন করে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিলো ৫৭ জন অফিসারকে।’ এই ভয়াবহ ঘটনাকে তিনি ‘বেঈমানি’ হিসেবে আখ্যায়িত করে প্রশ্ন তোলেন, এর পেছনে সেনাবাহিনীর প্রতি প্রধানমন্ত্রীর কোনো ‘প‍্যাথলোজিক‍্যাল হেইট্রেড’ কাজ করেছে কি না।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মাণ করা হচ্ছে ডকুমেন্টারি সিরিজ। এর অংশ হিসেবে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নির্মিত ‘থার্টিসিক্স আওয়ার্স অব বিট্রেয়াল’ শীর্ষক তথ্যচিত্র গতকাল সোমবার প্রকাশ করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ভেনিসে বাঁধনকে হেনস্তাকারীরা ‘খুনিদের দালাল’: সারজিস আলম

পোস্টে সারজিস আলম লেখেন, ‘আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনি এই দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন।’

২ ঘণ্টা আগে

ইতালিতে হেনস্তার শিকার অভিনয়শিল্পী বাঁধন

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, নিজেদের ছাত্রলীগ কর্মী বলে দাবি করা কয়েকজন ব্যক্তি বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ অ্যাখ্যা দিয়ে গালিগালাজ করছেন এবং তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে বাঁধনের উপস্থিতি কেন্দ্র করে রাজনৈতিক স্লোগান ও বাগবিতণ্ডা শু

২ ঘণ্টা আগে

আন্তর্জাতিক মানদণ্ডে দেশে ৫৮ হাজার ৫৯৮ চিকিৎসকের ঘাটতি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশে প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন রয়েছে। কিন্তু সরকারি হাসপাতালগুলোতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৩০ হাজার ৩১১ জন চিকিৎসক। এ ছাড়া সরকারি হাসপাতালে অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ীও চিকিৎসকের শূন্য পদ রয়েছে ১১ হাজার ৪৯৫টি।

১১ ঘণ্টা আগে

সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস কর ছাড়

এর আগে ছাদে সৌর বিদ্যুতের প্ল্যান্ট স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে সরবরাহের জন্য প্রণোদনা ঘোষণা করেছিল সরকার। বিদ্যুৎ বিভাগের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, এ ক্ষেত্রে সরকার জাতীয় গ্রিডে যুক্ত হওয়া প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সাড়ে ১০ টাকা করে দেবে।

১১ ঘণ্টা আগে
Advertisement