‘শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডে নির্দেশ দেওয়ার প্রমাণ মিলেছে’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সোমবার তদন্ত দল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়। ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের ছাত্র-আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে ওই আন্দোলন দমন করতে হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়ার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা।

সোমবার (১২ মে) শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) প্রতিবেদন দাখিলের পর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ কথা জানান সাংবাদিকদের।

এ মামলায় প্রতিবেদন জমা দেওয়ার মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধ এই প্রথম কোনো মামলায় তদন্ত শেষ হলো।

তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর দুপুরে ব্রিফিংয় তাজুল ইসলাম বলেন, আমাদের তদন্ত সংস্থা শেখ হাসিনার কিছু ফোনালাপ (টেলিফোনিক কনভারসেশন) জব্দ করেছে। এসব আলাপে (কনভারসেশন) সুস্পষ্টভাবে তদন্ত দল নিশ্চিত হয়েছে যে তিনি (শেখ হসিনা) রাষ্ট্রীয় সব বাহিনীকে (হত্যার) নির্দেশ দিয়েছেন।

চিফ প্রসিকিউটর আরও বলেন, হেলিকাপ্টার, ড্রোন, এপিসিসহ মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র ও নিরীহ আন্দোলনকারী যে বেসামরিক জনগণ (সিভিলিয়ান পপুলেশন), যারা বাংলাদেশে একটি ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনে রত ছিল, তাদের সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন।

গণহত্যার যে মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা, একই প্রতিবেদনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নামও রয়েছে।

সোমবার সকাল ১১টার দিকে আনসার উদ্দিন খান পাঠানের নেতৃত্বে তিন সদস্যের একটি দল ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এ প্রতিবেদন জমা দেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত, আহত ১ কর্মকর্তা

বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আহত কর্মকর্তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

৬ ঘণ্টা আগে

শুক্রবার থেকে বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষ্যে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু হচ্ছে। সকাল ১০টায় এ বইমেলার উদ্বোধন হবে।

৬ ঘণ্টা আগে

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনাও দিয়েছেন তিনি।

৬ ঘণ্টা আগে

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, গতকাল (৮ সেপ্টেম্বর) থেকেই সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। পরিস্থিতি বিবেচনায় চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহ এবং অক্টোবরের শুরুর দিকে দেশে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

৬ ঘণ্টা আগে
Advertisement