ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মেট্রোরেল কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের নিচ থেকে হকার, রিকশা ও ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
বুধবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর হতে জানানো হয়েছে, প্রক্টর অফিসে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। সভায় সহকারী প্রক্টররা, এস্টেট ম্যানেজার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং মেট্রোরেল কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিবৃতিতে জানানো হয়েছে, সভায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার মেট্রোরেল স্টেশনের নিচে রিকশা, হকার, ভ্রাম্যমাণ দোকান এবং ভবঘুরে লোকজনের অবস্থান থেকে উদ্ভূত যানজট ও নিরাপত্তা ঝুঁকির বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। এ ধরনের বহিরাগতদের কারণে অপ্রীতিকর ঘটনা ও বিশ্ববিদ্যালয় এলাকায় পরিবেশ বিনষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, মেট্রোরেল কর্তৃপক্ষ স্টেশনের নিচ থেকে হকার, রিকশা ও ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এই কাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও ডিএমপি সহযোগিতা করবে। পাশাপাশি, মেট্রোরেলের আওতাধীন ডিভাইডার এলাকায় বসবাসরত ভবঘুরে লোকজনকে সরাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে মেট্রোরেল কর্তৃপক্ষ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
এছাড়া, স্টেশনের নিচে পর্যাপ্ত আলো নিশ্চিত করতে সেখানে বাতি স্থাপন ও নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা লাগানো হবে বলে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সকল পক্ষের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিরাপদ ও পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট (এনআই অ্যাক্ট), ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা চেক ডিজঅনার সংক্রান্ত এক ক্রিমিনাল আপিল নিষ্পত্তি করে বিচারপতি মো. বশির উল্লাহ একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
৪ ঘণ্টা আগে
ভাইভায় নম্বর বাড়লে নিয়োগে দলীয়করণ, রাজনৈতিক স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ তৈরি হবে—এমন অভিযোগ এনে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা।
৬ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের কার্যক্রম শুরু হলেও মূল আয়োজন শুরু হবে ২২ সেপ্টেম্বর। সেদিন জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমানেরও এ অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে।
১৬ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একদিনে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা এ বছরে এটিই সর্বোচ্চ। অর্থাৎ এ বছরে একদিনে ডেঙ্গুতে এত বেশি মানুষের মৃত্যু হয়নি, একদিনে এত বেশি রোগী হাসপাতালেও ভর্তি হননি।
১৭ ঘণ্টা আগে