প্রতিবেদক, রাজনীতি ডটকম

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত পলাতক ফোরকান মোল্লার (৪০) ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। তিনি মোবাইলটি পদ্মা সেতুর মাঝামাঝি স্থানে রেখে নদীতে ঝাঁপ দিয়েছেন, যা সেখানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে। এর পর থেকে তার কোনো হদিস পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন।
তিনি বলেন, ‘স্ত্রী-সন্তানসহ পাঁচজনকে হত্যার দুদিন পর সোমবার সকাল ৬টা ৪২ মিনিটে প্রাইভেট কারে করে ফোরকান পদ্মা সেতুর মাঝামাঝি থামেন। পরে সেতুর রেলিংয়ের ওপর ফোরকান নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি রেখে ২ থেকে ৩ মিনিট পর নদীতে ঝাঁপ দেন।
পুলিশ সুপার শরিফ উদ্দীন আরও বলেন, ‘এ সময় তার পরনে সাদা সার্ট ও কালো প্যান্ট ছিল। পরে সকাল পৌনে ৭টার দিকে ওই পথ দিয়ে যাওয়ার সময় ট্রাক চালকের এক সহকারী মোবাইল ফোনটি দেখে কুড়িয়ে নেন এবং মেহেরপুরে চলে যান। পরে ওই দিনই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মেহেরপুর থেকে মোবাইলটি উদ্ধার করা হয়।’
তিনি বলেন, ‘গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকার আতিয়ার রহমান মোল্লার ছেলে মো. ফোরকান মোল্লা (৪০) পেশায় প্রাইভেট কার চালক। পারিবারিকভাবে তার বিয়ে হয় গোপালগঞ্জের পাইককান্দি গ্রামের মোছা. শারমিনের (৩৫) সঙ্গে।’
পুলিশ সুপার আরও বলেন, ‘তাদের সংসারে তিন মেয়ে মীম (১৬), মারিয়া (৮) ও ফারিয়া (২) জন্ম নেয়। তবে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। প্রায় ছয় মাস আগে ফোরকান স্ত্রী-সন্তানদের নিয়ে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা পূর্বপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় ওঠেন।’
পুলিশের তথ্য অনুযায়ী, ৮ মে রাতে ফোরকান তার শ্যালক রসূল মোল্লাকে (২২) পোশাক কারখানায় চাকরি দেওয়ার কথা বলে কাপাসিয়ায় ডেকে নেন। এরপর রাত ৮টা থেকে ভোর ৫টার মধ্যে কোনো এক সময়ে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ বা অচেতন করা পদার্থ মিশিয়ে স্ত্রী, তিন মেয়ে ও শ্যালককে খাওয়ান। পরে চাপাতি দিয়ে তাদের কুপিয়ে হত্যা করা হয়।
পরদিন সকালে রক্তাক্ত অবস্থায় পাঁচজনের লাশ উদ্ধার হলে এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় শারমিনের বাবা মো. শাহাদৎ মোল্লা বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলা করেন। মামলার তদন্তভার দেওয়া হয় কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. যোবায়েরের ওপর।
পুলিশ সুপার শরীফ উদ্দিন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার মেহেরপুর সদর এলাকা থেকে ফোরকানের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, পূর্বপরিকল্পিতভাবে পুরো পরিবারকে হত্যার পর আত্মগোপনের পরিবর্তে ‘আত্মহত্যা’ করেন ফোরকান। তবে তিনি জীবিত নাকি নদীতে ডুবে মারা গেছেন, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোরবানির ঈদ উপলক্ষ্যে ঘরমুখী যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী ভাড়ায় যাতায়াত নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে যাত্রীরা সাশ্রয়ী ভাড়ায় দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার সুযোগ পাবেন।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (ডুয়েট) দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ও, যেখানে কদিন ধরেই উপাচার্যের পদত্যাগের দাবিতে আ
৭ ঘণ্টা আগে
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লে. কর্নেল (চাকরিচ্যুত) মো. আফজাল নাছেরকে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা চার মামলায় ধারাবাহিকভাবে টানা ৪৪ দিন রিমান্ডে রাখার পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
৮ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে।
১০ ঘণ্টা আগে