প্রতিবেদক, রাজনীতি ডটকম

‘আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি’ এ মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
বৈঠকে নির্বাচনে বিচার বিভাগের সহযোগিতা চান সিইসি নাসির উদ্দিন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন বলে জানা গেছে।
এর আগে দুপুর দেড়টার দিকে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে পৌঁছান সিইসি। নির্বাচনি তফসিল ঘোষণার প্রাক্কালে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করার রেওয়াজ থাকলেও এবার সিইসি একাই যান, সঙ্গে ছিলেন তার সচিব।
জানা গেছে, সীমানা সংক্রান্ত মামলা ছাড়াও তফসিল ঘোষণার পর কোনো রিট যাতে নির্বাচনি কাজকে বাধাগ্রস্ত না করতে পারে সেসব বিষয়ে কথা হয়েছে। এ ছাড়াও সিইসি নির্বাচন পরিচালনার সময় বিচারকদের ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের বিষয় নিয়েও কথা বলেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা উপলক্ষে সিইসির ভাষণ চূড়ান্ত হয়েছে। জানা গেছে, বুধবার (১০ ডিসেম্বর) অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হতে পারে।
ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, সিইসির ভাষণ ধারণ এবং সম্প্রচারের জন্য বিটিভি ও বাংলাদেশ বেতারকে প্রস্তুত থাকতে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তফসিল ঘোষণার কাউন্টডাউন শুরুর সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন এখন পুরোপুরি প্রস্তুত, আর সেই বাস্তবতায় সিইসির মন্তব্য ‘আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তিন ছাত্রীকে কটূক্তির অভিযোগ উঠেছে কয়েকজন বহিরাগত ব্যক্তির বিরুদ্ধে। কটূক্তির প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতাকর্মীর ওপর হামলারও অভিযোগ করেছে সংগঠনটি। এতে ছাত্র ইউনিয়নের তিন নেতা আহত হয়েছেন। তাদের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার ও ঢা
৭ ঘণ্টা আগে
সচিবালয়ে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের বিষয়টি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার এম সাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রীর তারেক রহমান যেন ভারত সফরে যান এ বিষয়টি অবগত করেছেন ভারতীয় হাইকমিশনার।
৭ ঘণ্টা আগে
আবু জাফর জোড়াসাঁকোর বাসিন্দা। বুধবার রাতে এন্টালি মার্কেট এলাকা থেকে তাকে আটক করে লালবাজারের গোয়েন্দা শাখা। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার দেখানো হয়। পাশাপাশি, আরও দু’জনকে আটক করা হয়েছে। তাদের নাম-পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও জানা গেছে, তাদের মধ্যে একজন ‘যাপন’ নামের একটি হ
৭ ঘণ্টা আগে
মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো মতামতে বলা হয়েছে, সংবিধান অনুযায়ী স্পিকারের দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামালই রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন। আইন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের উভয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গত ১৩ আগস্ট আইন মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো মতামতে সংবিধানের সংশ্লিষ্ট বিধান ব্
৮ ঘণ্টা আগে