গুমের ঘটনা তদন্ত করে গণতন্ত্র রক্ষায় পদক্ষেপ নেবে সরকার: পানিসম্পদমন্ত্রী

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ১৬: ৩০
পানিসম্পদ মন্ত্রী এবং বিএনপির যুগ্ম-মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

গুমের ঘটনাগুলো নিয়ে বিচার-বিশ্লেষণ ও অধিকতর তদন্তের মাধ্যমে গণতন্ত্র রক্ষায় সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী এবং বিএনপির যুগ্ম-মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজের পর হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় তিনি গুম হওয়া পরিবারগুলোর প্রতি সরকারের গভীর সমবেদনা প্রকাশ করেন এবং বিগত সরকারের কঠোর সমালোচনা করেন।

শহীদউদ্দীন চৌধুরী বলেন, ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে ১৪ বছর আগে ইলিয়াস আলী গুমের শিকার হন।’ এসময় তিনি তৎকালীন সরকারের কঠোর সমালোচনা করে বলেন, ‘এ ঘটনার নেতৃত্ব দিয়েছে তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

মন্ত্রী বলেন, ‘বিগত সময়ে ইলিয়াস আলীর মতো যারা গুম হয়েছেন, তাদের পরিবারের কষ্ট ও বেদনা সরকার গভীরভাবে উপলব্ধি করে।’

তিনি জানান, আগামী ২ মে বিশ্বনাথ উপজেলার বাসিয়া নদী খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সকালে মন্ত্রী বিশ্বনাথের বাসিয়া নদী এলাকা পরিদর্শন করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পর্নগ্রাফির মামলায় ‘বয়ফ্রেন্ড’সহ গ্রেপ্তার ইনফ্লুয়েন্সার সুমাইয়া, আসামি বাবাও

ডিবি পুলিশের এই কর্মকর্তা বলেন, একটি চক্র পর্নোগ্রাফিক ভিডিও ও ছবি তৈরি করে ইনস্টাগ্রাম, টেলিগ্রামসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিত। পরে নির্দিষ্ট টেলিগ্রাম গ্রুপ ও চ্যানেলে অর্থের বিনিময়ে এসব কনটেন্ট বিক্রি করত। বিকাশ-নগদের মতো মোবাইল আর্থিক সেবার (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে গ্রাহকদের

১৪ ঘণ্টা আগে

কারা মহাপরিদর্শককে সেনাবাহিনীতে ফেরত, প্রজ্ঞাপন জারি

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে বর্তমান পদ থেকে সরিয়ে নিজ বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। বুধবার (১৯ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

১৫ ঘণ্টা আগে

‘চাপের মধ্যে নেই’, রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার প্রত্যয় দুদক চেয়ারম্যানের

দুর্নীতি দমন কমিশনে (দুদক) নতুন কমিশনের যাত্রা শুরু হয়েছে। নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান বলেছেন, তারা রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করবেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, নতুন কমিশন কাজ শুরু করলেও কোনো ‘চাপের মধ্যে নেই’।

১৬ ঘণ্টা আগে

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, সিইসি বললেন ‘ঐতিহাসিক’

বুধবার (১৯ আগস্ট) নির্বাচন ভবনে নিজের কার্যালয়ে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, এবারের নির্বাচন নিয়ে বিশ্ববাসীর আগ্রহ রয়েছে। সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সুন্দরভাবে ভোট আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশন আত্মবিশ্বাসী।

১৭ ঘণ্টা আগে