চা বোর্ডের নতুন চেয়ারম্যান মেজর জেনারেল সরওয়ার হোসেন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ চা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন।যোগদানের পর আজ বৃহস্পতিবার তিনি বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

চা বোর্ডের চেয়ারম্যান চা বোর্ডের উন্নয়ন পরিকল্পনা ও সার্বিক বিষয় নিয়ে বাণিজ্য সচিবের সাথে আলোচনা করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এসময় তাঁকে কর্মক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

মেজর জেনারেল শেখ মো: সরওয়ার হোসেন ১০ জানুয়ারি ১৯৭২ সালে জন্ম গ্রহন করেন। তিনি ২০ ডিসেম্বর ১৯৯১ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে ২৫তম দীর্ঘমেয়াদি কোর্সের সাথে পদাতিক কোরে কমিশন লাভ করেন। সুদীর্ঘ পেশাগত জীবনে তিনি কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষক হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

মেজর জেনারেল শেখ মো: সরওয়ার স্টাফ অফিসার হিসেবে ব্যানব্যাট-১/১৪ এর এ্যাডজুটেন্ট, ৬৫ পদাতিক ব্রিগেড এর ব্রিগেড মেজর, ৫৬ ই বেংগল এর উপ- অধিনায়ক ও অধিনায়ক এবং সেনাসদর, এম এস শাখায় সহকারী এমএস এর দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি ইস্ট বেংগল রেজিমেন্ট প্রশিক্ষণ ব্যাটালিয়ন এর ব্যাটালিয়ন কমান্ডার, সদর দপ্তর ৪৪ পদাতিক ব্রিগেড এবং সদর দপ্তর ৭১ মেকানাইজড ব্রিগেড এর কমান্ডার, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর এর পরিচালক, আর্মি সিকিউরিটি ইউনিট ও স্কুল অব ইনফ্যান্ট্রি এন্ড ট্যাকটিকস্ এর কমান্ড্যান্ট এবং সদর দপ্তর লজিষ্টিক এরিয়া ও সদর দপ্তর ১০ পদাতিক ডিভিশন এর জিওসি ও এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রশিক্ষক হিসেবে তিনি স্কুল অব ইনফ্যান্ট্রি এন্ড ট্যাকটিকস্ এর প্রশিক্ষক শ্রেণি-বি এবং বাংলাদেশ মিলিটারী একাডেমিতে প্লাটুন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ, মিরপুর থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিরপুর থেকে কৃতিত্বের সাথে এনডিসি সম্পন্ন করেন তিনি। বৈদেশিক প্রশিক্ষণের মধ্যে মালয়েশিয়া হতে কোম্পানী কমান্ডার রণকৌশল কোর্স, আর্মস ফোর্সেস কমান্ড এন্ড স্টাফ কলেজ, সৌদি আরব হতে গ্রাজুয়েশন, কানাডিয়ান ফোর্সেস কলেজ হতে কানাডিয়ান সিকিউরিটি প্রোগ্রাম এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ডাইরেক্টর ইনটেলিজেন্স কোর্স কৃতিত্বের সাথে সম্পন্ন করেন।

তিনি সফলতার সাথে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে আইবিএ ডিগ্রী অর্জন করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষী হিসেবে ব্যানব্যাট-৭ এর সাথে ইরাক ও কুয়েত এবং ব্যানব্যাট-১/১৪ এর সাথে আইভরিকোস্ট এ প্লানিং অফিসার হিসেবে জাতিসংঘের সদর দপ্তর, নিউইয়র্কে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি সেনবাহিনীর বীরত্বপূর্ণ/সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরুপ সেনা উৎকর্ষ পদকে ভূষিত হন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানির দাম বৃদ্ধি: কিলোমিটারে বাসভাড়া বাড়তে পারে ২০ পয়সা

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।

২ ঘণ্টা আগে

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

২ ঘণ্টা আগে

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেই, সংসদের অপেক্ষায় ইসি

নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।

৩ ঘণ্টা আগে

‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।

৪ ঘণ্টা আগে
Advertisement