প্রতিবেদক, রাজনীতি ডটকম

গ্রুপ টিকেটের নামে দুই তিন মাস আগেই টিকেট ব্লক করে কৃত্রিম সংকট সৃষ্টি করে ৩০ হাজার টাকার টিকেট ১ লাখ ৩০ হাজার টাকায় বিক্রির নজির আছে বাংলাদেশে। এ জন্য এক শ্রেণির অসাধু বিমান কর্মকর্তা ও ট্রাভেল এজেন্টদের দায়ী করা হলেও কারা তারা জানে না ট্রাভেল এজেন্টদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস ইন বাংলাদেশ (আটাব)।
শনিবার (১৯ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনের এক হোটেলে ট্রাভেল এজেন্সি ব্যবসা ও বর্তমান প্রেক্ষাপট বিষয়ে আটাব আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটি জানান, সংগঠনটির সভাপতি আবদুস সালাম আরেফ।
তিনি বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক চেয়ারম্যানের ক্ষমতা রয়েছে গ্রুপ টিকেটের নাম দিয়ে টিকেট ব্লক করে রাখার এই অসাধু প্রবণতা বন্ধ করার।
তিনি আরো বলেন, এয়ারলাইন্সের টিকেটের দামের কয়েকটি ধাপ রয়েছে। প্রথম ধাপে বিক্রি হওয়া টিকেটের মূল্য সবচেয়ে কম থাকে। এরপর ধাপে ধাপে তা বাড়ে। টিকেট ব্লক করে রাখার কারণে কম দামের টিকেটগুলো আগেই বিক্রি হয়ে যায়। সাধারণ যাত্রীরা পায় বেশি দামের টিকেট। গ্রুপ টিকেটের সুযোগ নিয়ে কালোবাজারি করলে সেসব অ্যাজেন্সিকে সংগঠন থেকে বের করে দেয়া হবে ও তাদের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হবে বলে জানান আটাব সভাপতি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আটাব সভাপতি অবৈধ ট্রাভেল এজেন্সি বন্ধ এবং অনলাইন ট্রাভেল এজেন্সি-ওটিএ’র সঠিক নীতিমালা প্রণয়নসহ ৯টি বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানান। এর মধ্যে অন্যতম অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) ব্যবসা পরিচালনা এবং টিকিটের মজুতদারি ও সিন্ডিকেট বন্ধ করতে গ্রুপ টিকিটিংয়ের জন্য নীতিমালা প্রণয়ন। লাইসেন্সবিহীন কোনো ভুয়া এজেন্ট প্রতিষ্ঠানকে ব্যবসা করার জন্য অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) যাতে লগইন আইডি প্রদান না করে সে জন্যও নির্দেশনা চান আবদুস সালাম আরেফ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আটাব’র মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান হিরো, মোহাম্মদ জিয়াউর রহমান খান নেওয়াজ, যুগ্ম মহাসচিব আতিকুর রহমানসহ অন্যরা।

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।
৮ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
৮ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।
৯ ঘণ্টা আগে
বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।
১০ ঘণ্টা আগে