সরকার ৬৬,১৪৬ কোটি টাকার সম্পদ সংযুক্ত ও জব্দ করেছে: অর্থ মন্ত্রণালয়

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০১: ৫৭
অর্থ মন্ত্রণালয়

বিভিন্ন শিল্পগোষ্ঠীর নামে থাকা এখন পর্যন্ত মোট ৬৬ হাজার ১৪৬ কোটি টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ সংযুক্ত এবং জব্দ করা হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর মধ্যে দেশে ৫৫ হাজার ৬৩৮ কোটি টাকা এবং দেশের বাইরে রয়েছে ১০ হাজার ৫০৮ কোটি টাকা মূল্যের সম্পদ।

বুধবার (১৭ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংযুক্ত করা সম্পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান এগুলো আর বিক্রি কিংবা হস্তান্তর করতে পারবে না বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। একইভাবে, জব্দ করা অর্থ ব্যাংক থেকে উত্তোলনের সুযোগও থাকবে না।

বুধবার সচিবালয়ে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বিভিন্ন দিকনির্দেশনা এবং নীতি প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে গঠিত জাতীয় সমন্বয় কমিটির ৩০তম বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকের পরই অর্থ মন্ত্রণালয় এ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অগ্রাধিকার মামলাগুলোর যত দ্রুত সম্ভব অভিযোগপত্র দাখিল এবং মামলা দ্রুত নিষ্পত্তিতে সবাই কার্যকরী উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিদেশে পাচার করা অর্থ ও সম্পদ উদ্ধারের লক্ষ্যে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত ১১টি মামলার জন্য গঠিত যৌথ অনুসন্ধান ও তদন্ত দলের অগ্রগতি নিয়েও বৈঠকে আলোচনা হয়।

বিদ্যমান আন্তর্জাতিক মানদণ্ড পরিপালনে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশের অবস্থান মূল্যায়নের জন্য এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিংয়ের (এপিজি) পক্ষ থেকে আগামী ২০২৭-২৮ মেয়াদে চতুর্থ পর্বের মিউচুয়াল মূল্যায়ন সম্পন্ন হবে। এ মূল্যায়নকে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কার্যক্রম হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন অর্থ উপদেষ্টা।

বৈঠকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাণিজ্যসচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক সচিব, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, পররাষ্ট্রসচিব (দ্বিপক্ষীয়), অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, সিআইডি প্রধানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ বৈঠক

ইরান যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি তেলের সরবরাহ সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৩ ঘণ্টা আগে

১২০টি অধ্যাদেশ যাচাই-বাছাই শেষ হয়েছে: আইনমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১২০টি অধ্যাদেশ যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

৫ ঘণ্টা আগে

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ফুটবল–ক্রিকেটসহ ৭ খেলা

জাতীয় শিক্ষাক্রমে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে ফুটবল, ক্রিকেট, দাবাসহ সাতটি ক্রীড়া ইভেন্ট অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

৫ ঘণ্টা আগে

সব বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিতের নির্দেশ ইউজিসির

দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ৬০ কর্মদিবসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আজ বুধবার (২৫ মার্চ) কমিশনের সভাকক্ষে ইউজিসি চেয়ারম্যান ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

৬ ঘণ্টা আগে