রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মন্ত্রিপরিষদ বিভাগ।

নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজনে ছয়টি কমিটি গঠন করেছে সরকার। আগামী ২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করা রয়েছে। তবে একক প্রার্থী হলে এই নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের দিনই তাকে নতুন রাষ্ট্রপতি ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৯ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান আয়োজনে ছয়টি কমিটি গঠন করে অফিস আদেশ জারি করেছে।

অফিস আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন গত বৃহস্পতিবার (৬ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে। রাষ্ট্রপতি নির্বাচনের পর প্রধানমন্ত্রীর অনুমতি প্রাপ্তির পরিপ্রেক্ষিতে নির্ধারিত দিন, তারিখ, সময় ও স্থানে রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। শপথ গ্রহণ অনুষ্ঠান যথাযথ মর্যাদায় সুচারু ও সফলভাবে পরিচালনা করতে কমিটিগুলো গঠন করা হয়েছে।

যে ছয়টি কমিটি গঠন করা হয়েছে সেগুলো হলো—

  • মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মীর নেতৃত্বে সমন্বয় কমিটি;
  • প্রশাসন ও বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. শামীম সোহেলের নেতৃত্বে ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ কমিটি এবং অতিথি তালিকা প্রণয়ন ও আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটি;
  • সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের নেতৃত্বে আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটি;
  • কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে আসন ব্যবস্থাপনা কমিটি; এবং
  • আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমের নেতৃত্বে অভ্যর্থনা কমিটি।

কমিটিগুলো প্রয়োজন অনুযায়ী কর্মকর্তা-কর্মচারী অন্তর্ভুক্ত করতে পারবে। কমিটিগুলোকে দ্রুত সভা আহ্বান করে কর্মপরিকল্পনা নিতে বলা হয়েছে।

জাতীয় সংসদের সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন। গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট পর্যন্ত এই নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করা যাবে। রিটার্নিং কর্মকর্তা হিসেবে ১৮ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ২০ আগস্ট অনুষ্ঠিত হবে ভোট।

সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন বলে সাধারণত সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীন প্রার্থীই রাষ্ট্রপতি নির্বাচিত হন। অতীতে বেশ কয়েকবার সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত ব্যক্তি একক প্রার্থী হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট নিতে হয়নি।

এবারে সংসদে দুই শতাধিক আসন নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বিএনপির। দলটির পক্ষ থেকে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে এরই মধ্যে কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

তবে বিএনপি এখন পর্যন্ত তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। গত সপ্তাহে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানকেই রাষ্ট্রপতি পদে প্রার্থী বাছাইয়ের ক্ষমতা দেওয়া হয়েছে ওই বৈঠকে।

অলি আহমদ শেষ পর্যন্ত প্রার্থী থাকলে এবং তার মনোনয়ন ফরম বৈধ হলে ২০ আগস্ট বিএনপির মনোনীত প্রার্থীর সঙ্গে তার লড়াই হবে সংসদ সদস্যদের ভোটে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী

রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী।

৭ ঘণ্টা আগে

সালমান শাহ হত্যা মামলায় বিমানবন্দর থেকে গ্রেপ্তার ডন

রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

৭ ঘণ্টা আগে

বিদ্যুৎ উৎপাদনে অর্থনীতি-পরিবেশ-জনস্বার্থকে গুরুত্বের নির্দেশ প্রধানমন্ত্রীর

রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

৭ ঘণ্টা আগে

ঢাবিতে ছাত্রীদের হল-প্রবেশে বৈষম্য দূর করার দাবি শিক্ষক নেটওয়ার্কের

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের অভিযোগ, নিরাপত্তার কারণ দেখিয়ে ছাত্রীদের জন্য রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত যে ‘সান্ধ্য আইন’ চালু রয়েছে, তা অনেক ক্ষেত্রে হয়রানির কারণ হয়ে দাঁড়িয়েছে। দূরপাল্লার যাত্রা শেষে রাতে হলে ফিরলে গেটে অপেক্ষা করা, জরুরি প্রয়োজনে বাইরে যাওয়া কিংবা চিকিৎসার প্রয়োজনে বের হওয়ার

৭ ঘণ্টা আগে