প্রতিবেদক, রাজনীতি ডটকম

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা আশরাফুল হক ওরফে ডন হককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির দায়েরকৃত একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, ইমিগ্রেশন পুলিশ প্রথমে ডন হককে আটক করে। পরে সিআইডির একটি দল বিমানবন্দরে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।
তিনি বলেন, সিআইডি একটি হত্যা মামলার তদন্ত করছে। ওই মামলাতেই ডন হককে গ্রেপ্তার করা হয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিনও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় ইমিগ্রেশন পুলিশের সহায়তায় বিমানবন্দর থেকে ডন হককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
ডন হক চলচ্চিত্রে খলচরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। সালমান শাহ হত্যা মামলায় তাঁর গ্রেপ্তারের বিষয়ে তদন্ত সংস্থা এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।
চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর গত বছর তাঁর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করার নির্দেশ দেন আদালত। এরপর ওই ঘটনায় মামলা দায়ের করা হয় এবং সিআইডি মামলাটির তদন্ত শুরু করে।
১৯৯৬ সালে সালমান শাহর মৃত্যুর ঘটনা দেশের চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আলোড়ন তোলে। দীর্ঘদিন ধরে তাঁর মৃত্যুর কারণ নিয়ে বিতর্ক ও নানা অভিযোগ চলার পর আদালতের নির্দেশে গত বছর ঘটনাটি হত্যা মামলা হিসেবে নতুন করে তদন্তের আওতায় আসে।

সাইবার অপরাধ দমনে বর্তমান সাইবার সুরক্ষা আইন, ২০২৬ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ কারণে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
১৬ ঘণ্টা আগে
ভারতের সঙ্গে গত ১৫ বছরের সম্পর্কের ধারা থেকে বেরিয়ে নতুনভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। এ জন্য ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর বহুপক্ষীয় সফরের অংশ হিসেবে নয়, বরং দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত, বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
১৭ ঘণ্টা আগে
মানবতাবিরোধী অপরাধের মামলার কোনও সাক্ষীকে হুমকি বা ভয়ভীতি দেখিয়ে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করা যাবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
১৭ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে এসব অর্থ পাচার করে সম্পদ কেনা ও ব্যবসায় বিনিয়োগের অভিযো
১৮ ঘণ্টা আগে