তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলেও জানা গেছে। এছাড়া বিএনপি চেয়ারপার্সনের জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হচ্ছে।
মঈন খান বলেন, ‘দেশের প্রোথিতযশা চিকিৎসক যারা রয়েছেন তারা সার্বক্ষণিকভাবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেবা করে যাচ্ছেন । এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে যা কিছু করা সম্ভব, আমি বলব তার চেয়েও বেশি তারা চেষ্টা করছেন বিশ্বাস করি।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার গুলশানে এক ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মির্জা আব্বাস বলেন, আমি সব সময় কারাগারের কর্মকর্তাদের থেকে সতর্ক থেকেছি। কারণ কারাগারে স্লো পয়জন দেওয়া হয়। ভারতীয় একজন সাংবাদিক ঢাকায় এসেছিলেন। যখন আমার সঙ্গে দেখা হয় উনি বললেন, আমরা কী নিয়ে লাফালাফি করতেছি। উনি তো বাঁচবে না দুই বছর। আমি বললাম কেন? তিনি বললেন, ওভাবেই ডিজাইন করা আছে। অর্থাৎ এম
ভোট শুরুর প্রায় এক ঘণ্টা পর ইসি সানাউল্লাহ কেন্দ্রে পৌঁছান। এ সময় তিনি কেন্দ্রের বিশৃঙ্খলা ও অরাজক অবস্থা দেখে কর্মকর্তাদের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। তিনি তাৎক্ষণিকভাবে ভোটার ছাড়া অন্যদের কেন্দ্র থেকে বের হয়ে যেতে নির্দেশ দেন এবং নতুন করে মহড়া শুরু করতে বলেন।
নাহিদ ইসলাম বলেন, “গত ১৬ বছরে দেশের অর্থনৈতিক যে ক্ষয়ক্ষতি হয়েছে তা রাতারাতি বদলানো সম্ভব নয়। এক থেকে দেড় বছরের মধ্যে কর্মসংস্থান সৃষ্টি বা বড় ধরনের অর্থনৈতিক পরিবর্তনও বাস্তবসম্ভব নয়। এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তবে সমাজকে ইতিবাচক সংকেত দিতে হবে যে সরকার সেই পথেই এগোচ্ছে। শিক্ষা সংস্কারে
এ সময় আবদুল আউয়াল মিন্টু বলেন, “আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে। এই মুহূর্তে রাজনীতি বা নির্বাচনী কার্যক্রমের চেয়ে তাঁর সুস্থতা আমাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগত এবং দলের সব প্রচারণা স্থগিত ঘোষণা করছি।”
এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য নিজ নিজ অবস্থান থেকে দোয়া করার আহ্বান জানিয়েছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যেতে এয়ার অ্যাম্বুলেন্সসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। তিনি বলেন, বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থায় এলে তবেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।