ডেস্ক, রাজনীতি ডটকম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেছেন, তারেক রহমান রহমান দেশে ফিরতে চাইলে সরকারের পক্ষ থেকে পথ খোলাই রয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব এমন তথ্য জানিয়েছেন। এ প্রসঙ্গের অবতারণা তারেক রহমানেরই এক ফেসবুক স্ট্যাটাসে, যেখানে তিনি বলেছিলেন যে তার দেশে ফেরার সিদ্ধান্ত তিনি একক কর্তৃত্বে নিতে পারছেন না।
মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা যখন সংকটাপন্ন তখন তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত কার ওপর নির্ভর করছে, সরকারের পক্ষ থেকে কোনো বাধা রয়েছে কি না— তারেক রহমানের স্ট্যাটাসে এসব প্রশ্নই ঘুরেফিরে আসছে অনলাইন-অফলাইনে।
এমন অবস্থায় লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরতে চাইলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ রয়েছে কি না— সাংবাদিকরা এমন প্রশ্ন করেন প্রেস সচিব শফিকুল আলমকে।
জবাবে প্রেস সচিব স্পষ্ট ভাষায় সরকারের অবস্থান তুলে ধরেন বলেন, এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তিই নেই।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও এ প্রসঙ্গে উল্লেখ করেন প্রেস সচিব।

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
৭ ঘণ্টা আগে
ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
৮ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক
৯ ঘণ্টা আগে
দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১০ ঘণ্টা আগে