ফেনী প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী–৩ (সোনাগাজী–দাগনভুঁঞা) আসনে দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টু চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় তাঁর নির্বাচনী ও সব ধরনের প্রচারণা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছেন। একইসঙ্গে, তিনি দেশবাসীর কাছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য বিশেষভাবে দোয়া করার আহ্বান জানিয়েছেন। শনিবার সোনাগাজীর কেন্দ্রীয় মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।
জানা যায়, গুরুতর অসুস্থ অবস্থায় বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দলের নেতা–কর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ অবস্থায় মিন্টু শনিবার ও রবিবারের দিনব্যাপী সোনাগাজী উপজেলার পূর্বনির্ধারিত গণসংযোগ, সভা–সমাবেশসহ সব কর্মসূচি স্থগিত করেন।
এ সময় আবদুল আউয়াল মিন্টু বলেন, “আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে। এই মুহূর্তে রাজনীতি বা নির্বাচনী কার্যক্রমের চেয়ে তাঁর সুস্থতা আমাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগত এবং দলের সব প্রচারণা স্থগিত ঘোষণা করছি।”
তিনি আরও বলেন, “দেশবাসীর কাছে বিনীত অনুরোধ, সবাই আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করুন। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।”
সোনাগাজী উপজেলা বিএনপি সূত্র জানায়, প্রচারণা স্থগিতের পর মিন্টু সোনাগাজী কেন্দ্রীয় বড় মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূইয়া, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, কেন্দ্রীয় যুবদল নেতা শামসুল আলম রানা, হাবিবুর রহমান হাবিব, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মো. মোস্তফা, পৌর আমির কালিম উল্লাহ, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, বিএনপি নেতা আলমগীর হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূইয়া, নবাবপুর ইউপি চেয়ারম্যান জহিরুল আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
১ দিন আগে
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও
২ দিন আগে
পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির
২ দিন আগে
এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।
২ দিন আগে