আইন উপদেষ্টা বলেন, ‘আমি নিজে বিশ্বাস করি- কোনটা উপযুক্ত সময় সেটা ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে। উনি উপযুক্ত সময়ে দেশে আসবেন বলেই আমি বিশ্বাস করি।’
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, চকবাজারের একটি ৩ তলা আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।
যুক্তরাজ্যে গত সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে আশ্রয় আবেদন করেছেন ১ লাখ ১০ হাজার ৫১ জন, যা গত বছরের তুলনায় ১৩ শতাংশ বেশি। যেই পাঁচটি দেশের নাগরিকরা সবচেয়ে বেশি আশ্রয় আবেদন করেছেন তাদের মধ্যে আছে পাকিস্তান, ইরিত্রিয়া, ইরান, আফগানিস্তান এবং বাংলাদেশ। যুক্তরাজ্যের ইমিগ্রেশন বিভাগ বলছে, প্রতি পাঁচ জন আশ্রয়
বেশ কিছুদিন ধরে মিথ্যা ও বানোয়াট তথ্যের মাধ্যমে অনলাইনে অপপ্রচারের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। এবার সেই অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলা করতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন তিনি।
আসন্ন ত্রয়োদশ নির্বাচন নিয়ে সব ধরনের অনিশ্চয়তা দূর করতে এবার স্পষ্ট এক বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার (১ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টের মাধ্যমে তিনি এ বার্তা দেন।
প্রশাসনে কর্মরত ২২ কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়েছে সরকার। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে অযাচিত, যাচাইবিহীন ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা থেকে সবারই বিরত থাকা উচিত। সঠিক ও নির্ভুল তথ্য নিশ্চিত করতে চিকিৎসা সংক্রান্ত সব আপডেট শুধুমাত্র ডা. জাহিদই গণমাধ্যমকে জানাবেন বলে এতে উল্লেখ করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার হননি। তবে নির্বাচন কমিশন চাইলে তিনি যেকোনো সময় ভোটার হতে পারবেন বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
ফারুক আহমেদ বলেন, গত ২১ নভেম্বর সারা দেশে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেবল দুইটা টেইলস পড়ছে। ফাটলের বিষয়টি জানা নেই। আপনার আমার বাসাবাড়িতেও এমন জিনিস পড়েছে।
পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার রায় প্রত্যাশা অনুযায়ী হয়নি বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খান মো. মঈনুল হাসান।