প্রতিবেদক, রাজনীতি ডটকম

পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার রায় প্রত্যাশা অনুযায়ী হয়নি বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খান মো. মঈনুল হাসান।
সোমবার (০১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম এ মামলার রায় ঘোষণা করেন।
রায়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দুই বছর, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছর এবং তার বোন শেখ রেহানাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। মামলার অন্য ১৪ আসামির প্রত্যেককেও পাঁচ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রায় ঘোষণার পর ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দুদকের আইনজীবী মঈনুল হাসান বলেন, ‘আমরা দুদকের সঙ্গে আলোচনা করে রায়ের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাব। আমাদের প্রত্যাশা অনুযায়ী রায় হয়নি। আমরা সর্বোচ্চ শাস্তি, যাবজ্জীবন চাইছিলাম।’
পলাতক আসামিদের দেশে ফেরানোর বিষয়ে তিনি জানান, যেসব দেশে আসামিরা অবস্থান করছেন, সেসব দেশ থেকে তাদের ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ নাগরিকও হওয়ায় তার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশি আইনে যেসব প্রক্রিয়া অনুসরণ করতে হয়, সেগুলো সরকারের সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে সম্পন্ন করা হবে।

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
৭ ঘণ্টা আগে
ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক
৮ ঘণ্টা আগে
দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১০ ঘণ্টা আগে