জরিপটি স্থানীয় গবেষণা প্রতিষ্ঠান পরিচালনা করেছে, ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ৪ হাজার ৯৮৫ জন ভোটারের মধ্যে তথ্য সংগ্রহ করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক প্রস্তুতির অংশ হিসেবে রাজনৈতিক দল, আন্তর্জাতিক সংস্থাসহ নির্বাচন–সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় ইসি বৈঠক করছে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে।
মাইকেল মিলার বলেন, নির্বাচন নিয়ে ইসির চলমান প্রস্তুতি সন্তোষজনক। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আশাবাদী ইইউ। ইইউ নির্বাচন সংক্রান্ত সব ধরনের বিষয়ে সহযোগিতা করতে চায়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার জন্য এখনো ট্রাভেল পাস চাননি জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি। তিনি চাইলে ট্রাভেল পাস ইস্যু করা হবে।
খালেদা জিয়া এ দেশের মানুষের আস্থার প্রতীক মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়, সারা দেশের সাধারণ জনগণ গভীর উদ্বেগ ও সমবেদনায় আক্রান্ত।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা চলাকালে হাসপাতালটিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের নৌ বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা ভেনেজুয়েলার সন্দেহভাজন মাদকবাহী নৌ যানে দ্বিতীয় দফায় হামলার নির্দেশ দিয়েছিলেন। হোয়াইট হাউজ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, এ নির্দেশ ওই কমান্ডার আইনের মধ্যে থেকেই দিয়েছিলেন।
দূতাবাস জানায়, অভিবাসন–সংক্রান্ত প্রক্রিয়ায় অতিরিক্ত সুবিধা দেওয়ার বিনিময়ে সুবিধা নেওয়া বা দেওয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের অনৈতিক প্রভাব বিস্তার সুইডেনের মানবিক, ন্যায়ভিত্তিক ও স্বচ্ছ অভিবাসন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে সার্বক্ষণিক তার চিকিৎসার তদারকি করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার, যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান, ভারত সহযোহিতার হাত বাড়িয়ে দিয়েছে বলেও উল্লেখ করেন মি. জাহিদ হোসেন।