গণঅধিকার পরিষদের সভাপতি আরও বলেন, ‘দায়িত্বে থাকলে স্বাভাবিকভাবেই মানুষের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। বয়সের অনভিজ্ঞতা কিংবা ম্যাচিউরিটির অভাবে হয়তো সেও কিছু ভুল করেছে। আমার কাছে সংগ্রামের অবদানে তার সে ভুল তুচ্ছ। আসিফকে সংগ্রামের রাজনীতিতে স্বাগতম জানাই।’
আদালত সংশ্লিষ্টরা জানান, গত সোমবার শওকত মাহমুদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা আখতার মোর্শেদ। শওকত মাহমুদের পক্ষে তার আইনজীবী শফিউজ্জামান রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি নিয়ে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তসহ বেশকিছু বিষয় পরিবর্তন করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ বাতিল করে হাইকোর্টের ঘোষিত রায়ের বিরুদ্ধে আপিল শুনানি মুলতবি করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি ৫ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে।
উদ্ধার অভিযান চলবে কি না জানতে চাইলে তিনি বলেন, “হ্যাঁ, অভিযান চলবে। যদি মাটির ১০০ ফুট নিচেও থাকে, এভাবেই খনন করতে হবে। আমি না পাওয়া পর্যন্ত কাজ করতেই থাকব। আমাদের ক্যাপাসিটি কত সেটি বিষয় না।”
গণতান্ত্রিক মূল্যবোধের ওপরেই বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিই জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলবে। দেশের মানুষের মালিকানা তাদের ফিরিয়ে দিতে হবে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণ শোকজের সন্তোষজনক জবাব দেওয়ায় তাঁকে ক্ষমা করে পূর্বের পদে বহাল করা হয়েছে।
তথ্য সচিব জানান, এবারের নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে মিলে প্রচার-প্রচারণার কাজটি করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। নির্বাচন উপলক্ষে ৩০টি জেলায় সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. মঈন খান বলেছেন, পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে শহীদ জিয়াউর রহমান সাহসের সঙ্গে দাঁড়িয়েছিলেন। তিনি মেজর হিসেবে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন।
ফখরুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে বিএনপি।