জিয়াউর রহমান হানাদারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন: মঈন খান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১৮: ৫৩
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মঈন খান। ছবি: সংগৃহীত

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. মঈন খান বলেছেন, পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে শহীদ জিয়াউর রহমান সাহসের সঙ্গে দাঁড়িয়েছিলেন। তিনি মেজর হিসেবে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন।

বৃহস্পতিবার নরসিংদীর মেহেরপাড়া এলাকায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. মঈন খান বলেন, স্বাধীনতা ঘোষণার সময় আওয়ামী লীগের অনেক নেতা বলার সাহস পাননি, কিন্তু জিয়াউর রহমান বুক ফুলিয়ে নেতৃত্ব দিয়েছেন। পরে কিছু কুচক্রীদের হাতে তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল। সেই সময় বিএনপির নেতৃত্বে ছিলেন বেগম খালেদা জিয়া।

মাধবদী থানা যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন রানা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ড. মঈন খান।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য দোয়া করা হয় এবং দেড় হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদ যখন কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি: স্বপন

তিনি বলেন, ‘সংসদীয় রাজনীতিতে চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে সরকারকে জবাবদিহিতার আওতায় রাখার সুযোগ থাকা সত্ত্বেও সংসদের বিতর্ককে দ্রুত রাজপথে নিয়ে যাওয়ার প্রবণতা গণতান্ত্রিক সংস্কৃতিকে বাধাগ্রস্ত করে।’

১ দিন আগে

লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়, ওয়েক-আপ কল: আবদুল্লাহ তাহের

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ১১ দলীয় ঐক্য। এ কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে এক পথসভায় এসব কথা বলেন সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

১ দিন আগে

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে যেসব কাজ করা যাবে না, জানাল মার্কিন দূতাবাস

যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা দেশটিতে একটি নির্দিষ্ট ও সীমিত সময়ের যাত্রার জন্য সীমাবদ্ধ। সাধারণত ব্যবসায়িক কাজে ভ্রমণের জন্য যুক্তরাষ্ট্র ‘বি১’ ভিসা দিয়ে থাকে। আর পর্যটন ও চিকিৎসাসংক্রান্ত কাজে ভ্রমণের জন্য ‘বি২’ ভিসা দেওয়া হয়।

১ দিন আগে

বিপুল বিনিয়োগ সত্ত্বেও লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ বা আগ্রহ নেই: রাশেদ খাঁন

রাশেদ খাঁন লেখেন, সাধারণ মানুষ বিদ্যুৎ-জ্বালানি-গ্যাস নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক সংকট সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে। ৬ মাসের সরকারের উপর ১৮-২০ বছরের সমস্যা, সংকট ও অব্যবস্থাপনার দায় চাপানোর চেষ্টা মূর্খতার শামিল।

১ দিন আগে
Advertisement