বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান বুধবার ওসমান হাদিকে দেখতে যান হাসপাতালে। রাত ৯টা ৪০ মিনিটে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করেন। এ সময় হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত করে তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
এর আগে গত ১০ ডিসেম্বর আয়েশা ও তার স্বামী রাব্বিকে ঝালকাঠির নলছিটি উপজেলায় ফুফু শাশুড়ির বাড়ি থেকে গ্রেপ্তার ক পুলিশ। পরদিন রাব্বিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন ও আয়েশাকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে রোববার রাব্বি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
বুধবার (১৭ ডিসেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে লংকানদের ৩৯ রানে হারিয়ে শেষ চারে ওঠার আগে আত্মবিশ্বাস বাড়াল লাল-সবুজের যুবারা।
দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশ ধারাবাহিক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আইএসপিআর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অধীন কাদুগলি লজিস্টিকস বেজে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী পরিচালিত বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলায় দায়িত্ব পালনরত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী শাহাদাতবরণ করেন।
নুরুজ্জামানকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে বিচারক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট (জিএইচএ) হিসেবে বিমান যাত্রীদের ব্যাগেজ আরও নিরাপদ ও স্বচ্ছভাবে পরিচালনা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের আওতায় ব্যাগেজ পরিবহনে যুক্ত ট্রাফিক স্টাফদের ‘বডি ওর্ন ক্যামেরা’ দেওয়া হয়েছে।
অভিযানে আট টন নকল আলিফ জিপসাম, দুই টন পাওয়ার জৈবসার, দুই টন শক্তি জিংক প্লাস, দেড় টন গ্রোজিং, ৪২৫ কেজি রোটন প্লাস, সোয়া এক টন জিপসামের কাঁচামাল, ৫৫০ কেজি জিংকের কাঁচামাল, ৯৫০ কেজি ইটের গুঁড়া, দেড় টন খোলা জিপসাম, ২৬ কেজি ডায়াজিনান ও ২০ কেজি ফরফুরান ১৫জি সার জব্দ করা হয়।
পুরান ঢাকার লালবাগের ইসলামবাগ এলাকার প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১ ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রিট আবেদনকারীদের আইনজীবী অ্যাডভোকেট নিয়াজ মোর্শেদ গণমাধ্যমকে বলেন, ‘আদালতের সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও বেসরকারি স্কুলের লাখ লাখ শিক্ষার্থীকে এই প্রতিযোগিতা থেকে বাইরে রাখা হয়েছে। এটি আইনের পরিপন্থি। আদালত বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে এই পরীক্ষার কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছেন।’