প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘মেধা যাচাই পরীক্ষা’ এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আগে ‘বৃত্তি পরীক্ষা’ নামে পরিচিত এই পরীক্ষা এ বছর ২১ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত চার দিনে হওয়ার কথা ছিল। আদালতের এই নির্দেশের ফলে সে পরীক্ষা অন্তত এক মাস পিছিয়ে গেল।
রোববার (১৪ ডিসেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ স্থগিতাদেশ দেন। এ সময় উচ্চ আদালত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৯ নভেম্বর সই করা ১১ নভেম্বরের স্মারকের কার্যক্রম স্থগিত করেন।
ওই স্মারকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিকের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার সময়সূচি ঘোষণা করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে কেরানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালক মো. ফারুক হোসেন ও দুজন অভিভাবক ১০ ডিসেম্বর রিট করেন।
রিট আবেদনকারীদের আইনজীবী অ্যাডভোকেট নিয়াজ মোর্শেদ গণমাধ্যমকে বলেন, ‘আদালতের সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও বেসরকারি স্কুলের লাখ লাখ শিক্ষার্থীকে এই প্রতিযোগিতা থেকে বাইরে রাখা হয়েছে। এটি আইনের পরিপন্থি। আদালত বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে এই পরীক্ষার কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছেন।’
এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত ১৭ জুলাইয়ের এক স্মারকে জানায়, শুধু সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পার। এ বছরের ২১ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। এ নিয়ে করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে গত ৩ নভেম্বর হাইকোর্ট রায় দেন।
রায়ে হাইকোর্ট ১৭ জুলাইয়ের ওই স্মারক বাতিল করে ২০০৮ সালের বিধিমালা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদেরও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দেন। ১৫ দিনের মধ্যে এ বিষয়ে চিঠি ইস্যু করতে নির্দেশ দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে। হাইকোর্টের এ রায় স্থগিত চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ‘লিভ টু আপিল’ করে, যা শুনানির অপেক্ষায় রয়েছে।
এর মধ্যেই গত ১১ নভেম্বর (১৯ নভেম্বর সই করা) ‘মেধা যাচাই পরীক্ষা’ আয়োজনের সময়সূচি ঘোষণা করে নতুন স্মারক জারি করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। রিটকারী আইনজীবীরা বলছেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরীক্ষার নাম ‘বৃত্তি পরীক্ষা’ থেকে পরিবর্তন করে ‘মেধা যাচাই পরীক্ষা’ রেখে শুধু সরকারি স্কুলের শিক্ষার্থীদের জন্য সময়সূচি ঘোষণা করে আদালতের রায়ের সঙ্গে ‘চতুরতা’র পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে ‘বৈষম্য’ করেছে।

প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের মান সনদ লাইসেন্স না নিয়েই বিভিন্ন ধরনের মিষ্টি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করে প্রতারণা করছিল।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব ও বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় চীনের সহযোগিতার কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে চীনের সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন।
৬ ঘণ্টা আগে
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘সামাজিক আন্দোলনকে অবশ্যই ভিন্নমতের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।’ নারীর অধিকার নিয়ে যাদের সঙ্গে মতের পার্থক্য রয়েছে, তাদের সঙ্গেই কথা বলতে হবে। নিজেদের মধ্যে আলোচনা করে সরকারের ওপর সব দায়িত্ব চাপিয়ে না দিয়ে বৃহত্তর সমাজের সঙ্গে সংলাপ বাড়াতে হবে।
৮ ঘণ্টা আগে
এক ট্রাফিক কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উলটোপথে চলার অভিযোগে মামলা হয়েছে। এটা নজিরবিহীন। অতীতেও মন্ত্রীর গাড়ি গন্তব্যে দ্রুত যাওয়ার জন্য অথবা যানজট এড়াতে উলটোপথে যাওয়ার ঘটনা গণমাধ্যমে এলেও মামলার ঘটনা এটিই প্রথম।’
৮ ঘণ্টা আগে