জামায়াত আমির লেখেন, শহীদ ওসমান হাদির জানাজায় শরিক হতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ। বিমানবন্দর থেকেই সরাসরি গিয়েছি শহীদ ওসমান হাদিকে এক নজর দেখার জন্য। তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে; কিন্তু এমন শোকের মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। মহান
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আগামীকাল বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারি বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়, এ সময় সংসদ ভবন ও এর আশপ
লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন ডা. জুবাইদা রহমান।
প্রতিবাদে অংশগ্রহণকারীরা বলেন, শিক্ষা ও সংস্কৃতির ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান লক্ষ্য করে সহিংসতা একটি ভয়ংকর বার্তা বহন করে, যা রুখে দিতে রাষ্ট্র ও সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।
এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নৈরাজ্য প্রতিরোধ করতে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই।’
ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও দুটি বাড়ির আসবাবপত্রসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি সিলেটের কোম্পানি গঞ্জ উপজেলার পুর্ব তুরং গ্রামের মো. বোরহানের ছেলে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার সঙ্গে থাকা অন্যান্য চোরাকারবারিরা নিহত ব্যক্তির মৃতদেহ বাংলাদেশে নিজ বাড়িতে নিয়ে আসে বলে জানা যায়।
স্মারকলিপিতে ছাত্রদল নেতারা বলেন, আইনের শাসন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। দ্রুত এসব দাবি বাস্তবায়নের মাধ্যমে শহিদ ওসমান বিন হাদির আত্মত্যাগের প্রতি ন্যূনতম সম্মান প্রদর্শিত হবে এবং জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে।
বিবৃতিতে বলা হয়, গতকাল রাতে ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে একজোট লোক ছায়ানট-সংস্কৃতি ভবনে জোরপূর্বক প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট করে। এছাড়া অগ্নিসংযোগের চেষ্টা করে। তারা ছয়তলা ভবনের সকল সিসি ক্যামেরাসহ অধিকাংশ কক্ষ, প্রক্ষালণ কক্ষ এবং বহু বাদ্যযন্ত্র, মিলনায়তন, কম্পিউটার ও আসবাবপত্র ভাঙচুর করেছে। অ