শুক্রবার (২৬ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে ৬টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের সংবাদও পাওয়া যায়নি।
২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান হওয়ার কথা থাকলেও, ইসরাইল লেবাননে হামলা অব্যাহত রেখেছে এবং কৌশলগত বলে বিবেচিত পাঁচটি এলাকায় সেনা মোতায়েন রেখেছে।
বাদ জুমা শেরেবাংলা নগরে বাবার সমাধিতে যাওয়ার কথা তারেক রহমানের। এ উপলক্ষ্যে সমাধি এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে এক রাতের ব্যবধানে পৃথক স্থানে দুটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি হাসপাতাল সম্পূর্ণ ভস্মীভূত হওয়ার পাশাপাশি অন্তত পাঁচটি বসতঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদ ও আত্মত্যাগকারীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন। এ উপলক্ষে দলের নেতাকর্মীরা সকাল থেকে স্মৃতিসৌধের সামনে ও আশপাশের এলাকায় জড়ো হচ্ছেন।
আগুন নিয়ন্ত্রণে আনতে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ৯টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শুক্রবার সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে আগুনের খবর পেয়ে ৫টা ৩৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস।
পাবনা ও ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। পুনর্নির্ধারিত আসনগুলো হলো— পাবনা-১, পাবনা-২, ফরিদপুর-২ ও ফরিদপুর-৪।
সাগরে ট্রলারডুবির ঘটনায় বাবা ও তার ১২ বছর বয়সী ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শখের বশে বাবার সঙ্গে মাছ ধরা দেখতে সাগরে গিয়েছিল শিশু সিয়াম। কিন্তু বঙ্গোপসাগরের সেই আনন্দের যাত্রাই পরিণত হয় বাবা–ছেলের জীবনের শেষযাত্রায়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সাধারণত সূর্যাস্ত পর্যন্ত স্মৃতিসৌধ শ্রদ্ধা জানানোর জন্য খোলা থাকে। তারেক রহমান সময়ের সঙ্গে পেরে ওঠেননি। সে কারণে সূর্যাস্তের আগে আগে বিকেল ৫টা ৬ মিনিটে তার পক্ষে সিনিয়র নেতাদের নিয়ে গঠিত একটি প্রতিনিধি দল শ্রদ্ধা নিবেদন করেছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন ‘হিসাব সহকারী’ পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০১৬ সালে। নানা কারণে সে পদের নিয়োগ পরীক্ষা আর হয়নি। শেষ পর্যন্ত এ বছর আবার সে বিজ্ঞপ্তি পুনর্প্রকাশিত হয়েছিল। পরীক্ষার দিনও নির্ধারিত হয়েছিল। সেই পরীক্ষার কিছু সময় আগে চাকরিপ্রার্থীরা জানতে পারলেন, পরীক্ষা স্থগিত!