ছেলের শখের সাগরযাত্রাই হলো শেষযাত্রা: ট্রলারডুবিতে বাবা-ছেলের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ১৮: ২৯
ছবি: সংগৃহীত

সাগরে ট্রলারডুবির ঘটনায় বাবা ও তার ১২ বছর বয়সী ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শখের বশে বাবার সঙ্গে মাছ ধরা দেখতে সাগরে গিয়েছিল শিশু সিয়াম। কিন্তু বঙ্গোপসাগরের সেই আনন্দের যাত্রাই পরিণত হয় বাবা–ছেলের জীবনের শেষযাত্রায়।

নিহতরা হলেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা বাঁধঘাট এলাকার বাসিন্দা শামীম এবং তার ছেলে সিয়াম। শামীম ছিলেন স্থানীয় ট্রলার মালিক মো. সিদ্দিক জোমাদ্দারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (২১ ডিসেম্বর) চরগঙ্গা বাঁধঘাট বাজার এলাকা থেকে সিদ্দিক জোমাদ্দারের মালিকানাধীন একটি ট্রলারে মালিকসহ ছয়জন জেলে মাছ ধরতে বঙ্গোপসাগরে যান। টানা দুই দিন মাছ ধরার পর বুধবার (২৪ ডিসেম্বর) রাতে ট্রলারটি সাগরের পাইপ বয়া এলাকায় নোঙর করা ছিল। এ সময় হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারের নিচের অংশে ছিদ্র হয় এবং দ্রুত পানি ঢুকতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই ট্রলারটি কাত হয়ে ডুবে যায়।

ডুবে যাওয়া ট্রলার থেকে উদ্ধার হওয়া জেলে রাব্বি, শাওন ও রাশেদ জানান, প্রাণ বাঁচাতে অন্য জেলেরা সাগরে ঝাঁপিয়ে পড়লেও শামীম ও তার শিশুপুত্র ট্রলারের ভেতরেই আটকা পড়েন। অন্য জেলেরা ট্রলারের ভাসমান অংশ ধরে পাঁচ থেকে ছয় ঘণ্টা সাগরে ভেসে ছিলেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে পাশ দিয়ে যাওয়া একটি ট্রলার তাদের উদ্ধার করে।

বৃহস্পতিবার রাতে কোস্টগার্ড ও সাগরে থাকা অন্য ট্রলারের সহায়তায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়। ট্রলারের ভেতর থেকে শামীমের মরদেহ পাওয়া যায়। পরদিন শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাস্থল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় শিশু সিয়ামের মরদেহ। পরে ট্রলার ও মরদেহগুলো রাঙ্গাবালীর চরগঙ্গা স্লুইস ঘাটে আনা হয়। দুপুর আড়াইটার দিকে কোস্টগার্ড মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

জানা গেছে, সিয়াম চরগঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। সম্প্রতি তার বার্ষিক পরীক্ষা শেষ হয়। পরীক্ষা শেষে বাবার সঙ্গে মাছ ধরা দেখার আগ্রহ প্রকাশ করেছিল সে। ছেলের সেই আবদার আর হাসিমুখ উপেক্ষা করতে পারেননি বাবা শামীম।

ছেলে ও নাতিকে একসঙ্গে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন ট্রলার মালিক সিদ্দিক জোমাদ্দার। তিনি বলেন, ‘নাতি শখ করে বাবার সঙ্গে সাগরে গিয়েছিল। কে জানত, এটাই হবে শেষ দেখা। আমি একসঙ্গে আমার ছেলে আর নাতিকে হারালাম।’

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শিরাজুল ইসলাম বলেন, হঠাৎ ঝড়ো হাওয়ার কারণে ট্রলারটি ডুবে যায়। চারজন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও বাবা ও শিশুপুত্রকে আর বাঁচানো যায়নি। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

রাঙ্গাবালী নৌপুলিশ কেন্দ্রের ইনচার্জ মো. নূরে জায়েদ বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। বাবা ও ছেলের দাফন সম্পন্ন হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ: ৪ লাখ পরীক্ষার্থীর সাড়ে ১০ লাখ আবেদন

ফল প্রকাশের পরদিন ১১ আগস্ট থেকে আশানুরূপ ফল না পাওয়া শিক্ষার্থীদের পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। গতকাল সোমবার পর্যন্ত এ আবেদনের সুযোগ পেয়েছেন পরীক্ষার্থীরা। প্রতিটি পত্রের ফল পুনর্নিরীক্ষণের জন্য পরীক্ষার্থীদের ১৫০ টাকা করে ফি দিতে হয়েছে।

১২ ঘণ্টা আগে

দেশে সারের সংকট নেই, চাহিদার অতিরিক্ত মজুত: কৃষিমন্ত্রী

সরকারের প্রথম ১৮০ দিনে কৃষি মন্ত্রণালয়ের কার্যক্রম ও অগ্রগতি ‘সন্তোষজনক’ বলে মন্তব্য করেন কৃষিমন্ত্রী। কৃষি উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ সুবিধা সম্প্রসারণ এবং প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে দেশ পর্যায়ক্রমে কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

১২ ঘণ্টা আগে

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে

এর আগে সোমবার রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে কাশেমকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার ইন্সপেক্টর আবদুল হান্নান মঙ্গলবার তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন।

১৩ ঘণ্টা আগে

পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেমের পদত্যাগ

মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পিএসসি সচিবালয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন জানিয়ে কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, “চেয়ারম্যান স্যারের পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে।”

১৩ ঘণ্টা আগে